,

মুক্তি পাচ্ছেন না রিজভী ও শামসুজ্জামান

news-image

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর এখনই মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। দুই নেতার বিরুদ্ধে নাশকতার ৯ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
বিএনপির এই দুই নেতার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। পাঁচ মামলায় রিজভীর ও চার মামলায় শামসুজ্জামানের জামিন বহাল আছে। একটি মামলায় রিজভীর জামিন স্থগিত করেছেন সর্বোচ্চ আদালত। আদালতে বিএনপির নেতাদের পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদিন ও সগীর হোসেন।
সগীর হোসেন বলেন, বিএনপি নেতা রুহুল কবির রিজভীকে পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আদালত। একটি মামলায় জামিন স্থগিত করা হয়েছে। খিলগাঁও থানায় নাশকতার অভিযোগে ওই মামলাটি করা হয়। আরও দুটি মামলার শুনানি আগামী সপ্তাহে হবে।
সগীর হোসেন বলেন, চারটি মামলায় শামসুজ্জামান দুদুর জামিন বহাল রয়েছে। আরও মামলা থাকায় তিনি মুক্তি পাচ্ছেন না।

এ জাতীয় আরও খবর

মঙ্গলবার সিলেট সফরে রাষ্ট্রপতি

রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্প

ব্রিকস সম্মেলনে তারেককে আমন্ত্রণ নয়: স্পিকার

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

হরমুজ বৈঠক স্থগিত, জ্বালানি সংকটের শঙ্কা

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ