,

অবশেষে মিলল নিখোঁজ মালয়েশিয়ান বিমানের খোঁজ

news-image

ভারত মহাসাগরে ফরাসি দ্বীপ রিইউনিয়নে খুঁজে পাওয়া বিমানের ভাঙা পাখার টুকরোটি ২০১৪ সালে নিখোঁজ হওয়া মালয়েশিয়ান বিমানেরই বলে নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী নজিব রাজাক।
সপ্তাহখানেক আগে ভারত মহাসাগরের রিইউনিয়ন দ্বীপে পাওয়া বিমানের ধ্বংসাবশেষ পরীক্ষা-নিরীক্ষার পর যে তথ্য পাওয়া গেছে তার ভিত্তিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানালেন, এগুলো সেই নিখোঁজ বিমান এমএইচ ৩৭০ এরই অংশ।
তবে, ফরাসি প্রসিকিউটর সের্গে ম্যাকওয়্যাক বলছেন, টুকরোটি যে কোন একটি বোয়িং ৭৭৭ এর অংশ, সে সন্দেহ নেই। সম্ভাবনা খুবই বেশি থাকলেও, এই টুকরোটি এমএইচ ৩৭০ থেকে এসেছে কিনা, সেটা শতভাগ নিশ্চিত হতে আরো কিছু পরীক্ষা করা হবে।
২৩৯ জন যাত্রী ও ক্রু নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং-এ যাবার পথে গত বছরের মার্চে বিমানটি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়।
এর পর থেকেই সন্দেহ করা হতো, বিমানটি হয়তো ভারত মহাসাগরের দক্ষিণ অংশে বিধ্বস্ত হয়েছে। বিমানটির পরিণতি সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত করে কোন তথ্য পাওয়া যায়নি।
সেখানে ব্যাপক অনুসন্ধান চালিয়েও বিমানটির কোন সন্ধান মেলেনি।
তবে গত সপ্তাহে ভারত মহাসাগরে ফরাসি দ্বীপ রিইউনিয়নে বিমানের ওই টুকরোটি ভেসে আসে।
টুকরোটি এখন ফ্রান্সে বিমানের একটি পরীক্ষাগারে খতিয়ে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে