,

পর্নসাইট নিষিদ্ধের সিদ্ধান্তে বিরক্ত সোনম

news-image

ভারতে পর্নগ্রাফি সাইটে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। গেল সপ্তাহে ৮৫৭টি পর্নসাইট বন্ধ করতে ইন্টারনেট সেবাপ্রদানকারী সংস্থাগুলিকে সরকার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। এতে শনিবার থেকে ভারতে অধিকাংশ পর্নসাইটই খুলছে না। 
সরকারের এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের বিভিন্ন অঙ্গণের বিশিষ্টজনেরা। 
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ ঘটনায় নিন্দা, বিদ্রুপ ও বিরক্তি প্রকাশ করে মন্তব্য করেছেন অনেকে। 
ভারতের জনপ্রিয় লেখক চেতন ভগত বলেছেন, 'পর্ন নিষিদ্ধ করার সিদ্ধান্তটি স্বাধীনতা বিরোধী, অকার্যকর ও জোরালো নয়। রাজনৈতিকভাবেও এই সিদ্ধান্ত ভুল।' 
বিষয়টি নতুন করে বিবেচনা করার আহ্বান জানিয়ে টুইট করেছেন নির্মাতা রাম গোপাল ভার্মা। 
বলিউডের জনপ্রিয় সঙ্গীত তারকা বিশাল দালদানি লিখেছেন, 'এ রকম সিদ্ধান্তে আমি অবাক হইনি। হাস্যকর দিকটি হচ্ছে, যে দলের সাংসদ সংসদে বসে পর্ন দেখে ধরা খান সেই দলই এই নিষেধাজ্ঞা জারি করেছে।' 
তবে এ ঘটনায় রীতিমতো ঝাঁঝালো বিরক্তি প্রকাশ করেছেন বলিউড তারকা সোনম কাপুর। অনিলকন্যা এক টুইটে লিখেছেন, 'ওই নির্বোধদের নিষিদ্ধ করুন- যারা ভাবে এই নিষেধাজ্ঞার মাধ্যমে ভারতীয় মানসিকতায় পরিবর্তন আনা যাবে।' কেউ কেউ সরকারের এ সিদ্ধান্তকে 'অসাংবিধানিক' বলেও দাবি করেছেন। 
কিন্তু এ নিয়ে ভারত সরকার এখনো কোনো মন্তব্য জানায়নি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, বলিউড লাইফ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে