,

চবির শাটল ট্রেনে অগ্নিকাণ্ড

news-image


ট্রেনে আগুন লাগার পর আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা
 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে নগরীর ষোলশহর রেলস্টেশনে অগ্নিকাণ্ডের এ ঘটনায় কেউ হতাহত হননি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ক্যাম্পাস থেকে দুপুর দেড়টায় ছেড়ে আসা ট্রেনটি ষোলশহরে পৌঁছালে হঠাৎ করে ইঞ্জিনে আগুন ধরে যায়। এসময় ছাত্রছাত্রী ও স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।
প্রথমে ট্রেনের চালক ও স্থানীয়রা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘঠনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
ষোলশহর স্টেশন মাস্টার শহাবুদ্দীন সমকালকে বলেন, ‘ট্রেনের এক্সিসটর মেনহোলটি গরম হয়ে ইঞ্জিনে আগুন ধরে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমান জানা যায় নি।’ 
এ প্রসঙ্গে ষোলশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আরব আলী সমকালকে বলেন, ‘ইঞ্জিনে আগুন লাগার খবর জানার পর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয় এবং তাৎক্ষণিকভাবে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়নি।’  

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে