,

৩৪৬ চিকিৎসক পদোন্নতি পেলেন

news-image

দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মরত ৩৪৬ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বিভাগীয় পদোন্নতি কমিটির মাধ্যমে সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে এসব চিকিৎসক পদোন্নতি পেয়েছেন। গতকাল বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় এ সম্পর্কিত আদেশ জারি করে। পদোন্নতি পাওয়া চিকিৎসকদের মধ্যে ২১৪ জনকে রাজধানীর বাইরে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পদায়ন করা হয়েছে। বুধবার বিকেলে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের পদায়ন সম্পর্কিত এক সভায় ২১৪ চিকিৎসককে রাজধানীর বাইরে পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এ সম্পর্কিত আদেশ জারি করা হয়। আগামী সাত কর্মদিবসের মধ্যে পদোন্নতি
পাওয়া চিকিৎসকদের পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় ১৩ আগস্ট তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। নতুন কর্মস্থলে যোগদান করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তার পদোন্নতি কার্যকর হবে না এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আদেশে উল্লেখ করা হয়। একই সঙ্গে পদোন্নতিপ্রাপ্ত যেসব চিকিৎসক লিয়েন (বিনা বেতনে ছুটি), শিক্ষা ছুটি বা প্রেষণে রয়েছেন তাদের ক্ষেত্রে ছুটি বা প্রেষণ শেষে কর্মস্থলে যোগদানের পর এ পদোন্নতি কার্যকর হবে। সভায় স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একযোগে ৩৪৬ চিকিৎসককে পদোন্নতি দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান ও মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান এক বিবৃতিতে পদোন্নতির এই প্রক্রিয়া অব্যাহত রাখার আহ্বান জানান।

মেডিকেল শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর : মেডিকেল শিক্ষায় নতুন কারিকুলামে 'ক্যারি অন পদ্ধতি' পুনর্বহালের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল বুধবার সচিবালয়ে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরই এ বিষয়ে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে। মেডিকেল শিক্ষার প্রাতিষ্ঠানিক অবকাঠামোসহ অন্যান্য সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।

সভায় স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, বিএমডিসি সভাপতি অধ্যাপক ডা. আবু শফি আহমেদ আমিন, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, বিএসএমএমইউর উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদসহ বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।
এর আগে ফার্মাসিউটিক্যাল ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের আট সদস্যের এক প্রতিনিধি দল সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।

এ জাতীয় আরও খবর

মঙ্গলবার সিলেট সফরে রাষ্ট্রপতি

রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্প

ব্রিকস সম্মেলনে তারেককে আমন্ত্রণ নয়: স্পিকার

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

হরমুজ বৈঠক স্থগিত, জ্বালানি সংকটের শঙ্কা

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ