,

১৫ অগাস্ট গার্মেন্টস বন্ধ রাখার দাবি

news-image

জাতীয় শোক দিবসে দেশের সব গার্মেন্ট বন্ধ রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ। আজ বুধবার রাজধানীর পুরানা পল্টনের কমরেড নির্মল সেন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম রনি এ দাবি জানান। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনে ১৫ অগাস্ট দেশের সব কারখানা বন্ধ রাখার জন্য মালিকদের প্রতি জোর দাবি জানাচ্ছি।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ও তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবকে। জাতীয় শোক দিবসে সরকারি অফিস ও আদালত বন্ধ থাকলেও অনেক গার্মেন্ট কারখানায় কাজ চলে। ১৫ অগাস্টকে সামনে রেখে তিনটি কর্মসূচিও দিয়েছে সংগঠনটি। এরমধ্যে রয়েছে- সংগঠনের পক্ষ থেকে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দুপুর ২টায় সংগঠন কার্যালয়ে দোয়া মাহফিল ও বিকেল ৪টায় আশুলিয়ায় সংগঠনের আঞ্চলিক কার্যালয়ে আলোচনা সভা।

এ জাতীয় আরও খবর

মঙ্গলবার সিলেট সফরে রাষ্ট্রপতি

রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্প

ব্রিকস সম্মেলনে তারেককে আমন্ত্রণ নয়: স্পিকার

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

হরমুজ বৈঠক স্থগিত, জ্বালানি সংকটের শঙ্কা

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ