,

ভারতে কয়েক মিনিটের ব্যবধানে দুটি ট্রেন লাইনচ্যুত: নিহত ৩১, আহত ২৫

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্য প্রদেশে ভয়াবহ দুটি ট্রেন দুর্ঘটনায় ১০ নারী ও ৫ শিশুসহ কমপক্ষে ৩১ যাত্রী নিহত ও ২৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধার তৎপরতা পরিচালনাকারী কর্মকর্তারা জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। মধ্যরাতের অল্প সময় আগে পৃথক দুর্ঘটনা দুটি ঘটে। মাচাক নদীর ওপর একটি ছোট রেল-সেতু অতিক্রম করার সময় কয়েক মিনিটের ব্যবধানে দুটি ট্রেন লাইনচ্যুত হয়। ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় ফুলে-ফেঁপে ওঠা নদীতে বেশ কয়েক যাত্রীর ভেসে যাওয়ার আশঙ্কাও রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস। এদিকে পরপর দুটি ট্রেনের একই পরিণতির কারণ হিসেবে আকস্মিক বন্যাকে চিহ্নিত করছেন রেল কর্মকর্তারা। মুম্বই থেকে কামায়ানি এক্সপ্রেস ট্রেনটি উত্তর প্রদেশের বারানসির উদ্দেশে যাচ্ছিল। মধ্য প্রদেশের রাজধানী ভূপাল থেকে  ১৬০ কিলোমিটার দূরে অবস্থিত হার্দা শহরতলির কাছে কুদওয়া অঞ্চলে লাইনচ্যুত হয় ট্রেনটি। এর কয়েক ঘণ্টা পর জনতা এক্সপ্রেস নামে অপর ট্রেনটি মুম্বই থেকে পাটনা যাওয়ার পথে একই স্থানে লাইনচ্যুত হয়। মাচাক নদীতে কয়েক যাত্রী ভেসে যেতে পারেন বলে আশঙ্কা করছেন দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীরা। হার্দা জেলার পাবলিক রিলেশন্স কর্মকর্তা ভিত্থাল মহেশ্বরী ১০ নারী ও ৫ শিশুসহ ৩১ যাত্রীর প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন। রেলওয়ে কর্তৃপক্ষের ঘোষণায় নিহতদের পরিবারকে ২ লাখ ও আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি অর্থ-সহযোগিতা দেয়ার কথা বলা হয়েছে। এদিকে সাহায্য পাঠানোর জন্য বেশ কয়েকটি জরুরি হেল্প-লাইন খোলা হয়েছে এবং সেগুলোর নম্বর দিয়েছে রেল কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা