,

বান কি মুনের বাংলাদেশ সফরের সম্ভাবনাকে নাকচ

news-image

জাতিসংঘ মহাসচিব বান-কি মুনের বাংলাদেশ সফরের সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন তার মুখপাত্র স্টেফান ডুজারিক। তিনি বলেন, এটি আমার জন্য একটি খবর মাত্র। সোমবার জাতিসংঘ সদর দফতরের নিয়মিত ব্রিফিংকালে মুশফিকুল ফজল আনসারী মহাসচিবের আসন্ন বাংলাদেশ সফর সম্পর্কে জানতে চাইলে মুখপাত্র ডুজারিক সহাস্যে তা প্রত্যাখান করে বলেন, এটি আমার জন্য একটি খবর মাত্র।

চলতি বছরের নভেম্বরে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে বান-কি মুন ঢাকা সফর করবেন বলে একাধিক গণমাধ্যমকে জানিয়েছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এম এ মোমেন। সে সময় বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে এ সংবাদ ফলাও করে প্রচার করা হয়।

মুশফিকুল ফজল আনসারীর প্রশ্ন ছিল, ধন্যবাদ স্টেফান। জাতিসংঘ মহাসচিব কি বাংলাদেশ সফরের সময়সূচি নির্ধারণ করেছেন? এ কারণে আমি জানতে চাইছি, কিছুদিন পূর্বে জাতিসংঘে বাংলাদেশ মিশনকে উদ্ধৃত করে বাংলাদেশের বেশ কিছু মিডিয়া সংবাদ প্রকাশ করেছে যে, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফর করবেন।

এ প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, এটা আমার কাছে একটি খবর মাত্র। আমি বিষয়টি ভেবে দেখব। খেয়াল করুন আমিই প্রথম ব্যক্তি যে কিনা এরকম একটি বিষয়ে অবগত হলো কিন্তু এটা কেবলই খবর।

শীর্ষ নিউজ 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১