,

নাচের অনুষ্ঠান নির্মাণের ইচ্ছে

news-image

চাঁদনী। নৃত্যশিল্পী ও অভিনেত্রী। মাছরাঙা টিভিতে আজ রাতে প্রচার হবে তার অভিনীত ধারাবাহিক নাটক 'হাউজওয়াইভস'। কথা বলেছেন তিনি_     
মাঝখানে টিভিতে অনিয়মিত ছিলেন। আবার কি নিয়মিত হলেন?
নিয়মিত আর অনিয়মিত বলে আমার কাছে কিছু নেই। আমি সবসময় ভালো কাজকে প্রাধান্য দিয়েছি। পারিবারিক ব্যস্ততায় মাঝে কিছুদিন কাজ করিনি। এই মুহূর্তে বেশ কয়েকটি ধারাবাহিকে কাজ করছি।
'হাউজওয়াইভস' নাটকটি নিয়ে কেমন সাড়া পাচ্ছেন?
সময়ের সঙ্গে সবার জীবনযাত্রায় পরিবর্তন এসেছে। সে পরিবর্তনের সঙ্গে ঢাকার গৃহবধূরা কীভাবে খাপ খাইয়ে নিচ্ছেন, মূলত সেই চিত্র নিয়ে এই নাটকটি। এখানে আমাকে তামান্না নামের এক গৃহবধূর ভূমিকায় দেখা যাচ্ছে। মেয়েটি সকলের সঙ্গে বিনা কারণে ঝগড়া বাধাতে চেষ্টা করে। বলা যেতে পারে নেতিবাচক একটি চরিত্র। নাটকটির প্রচার শুরুর পর থেকে আমার চরিত্রটি নিয়ে বেশ সাড়া পাচ্ছি।
'বিষ' ছবির কাজ কতদূর এগোলো?
বেদে সম্প্রদায়ের উপজীব্য জীবনকাহিনী নির্মিত এ ছবির ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। বাকি রয়েছে একটি গান ও ৫টি দৃশ্যের কাজ। রাজশাহী ও পুবাইলের বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ হয়েছে। এতে আমার বিপরীতে আছেন সাবি্বর আহমেদ। এই ছবিতে আমি অভিনয় করেছি ময়না চরিত্রে। সে কাজলকে ভালোবেসে বিয়ে করে। হঠাৎ মালতী নামের এক মেয়ে এসে তাদের সংসারে গণ্ডগোল বাধায়। 
'লালসালু' ও 'জয়যাত্রা'য় অভিনয় করে দু'বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, তারপরও চলচ্চিত্রে নিয়মিত হননি কেন?
ভিন্ন কাজের মাধ্যমে নিজেকে উপস্থাপন করতে পছন্দ করি। এ কারণে মাঝে কিছু চলচ্চিত্রের প্রস্তাব পেলেও ফিরিয়ে দিয়েছি। কারণ 'দুখাই', 'লালসালু' ও 'জয়যাত্রা'র পর দর্শকের চাওয়া বেড়ে গেছে।
নৃত্যশিল্পী চাঁদনীর কী খবর?
চলছে। আসছে ঈদের জন্য কয়েকটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করব। 
নির্মাতা হিসেবে আবার ক্যামেরার পেছনে দাঁড়ানোর ইচ্ছা আছে?
নির্মাতা হিসেবে দক্ষ নই। অনেকদিন আগে সঞ্জীব চৌধুরীকে শ্রদ্ধাঞ্জলি দিতে দলছুটের একটি গানের ভিডিও নির্মাণ করেছি। ইচ্ছে আছে নাচের ভালো অনুষ্ঠান নির্মাণের। 
হ জাহিদ ভুঁইয়া

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে