,

পুলিশ আহতের মামলায় কসবার বিএনপি’র ৯ নেতা-কর্মী জেল হাজতে

news-image

বিশেষ প্রতিনিধি : নাশকতাসহ বিভিন্ন মামলার আসামী কসবা উপজেলা বিএনপি’র ৮ নেতা কর্মী মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিষ্টেট সরাফ উদ্দিন আহমেদের জামিন প্রার্থনা করে উপস্থিত হলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠিয়েছে।
আদালত সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারী বর্তমান সরকারের বছর পূর্তি অনুষ্ঠানের দিনে বিএনপি জোটের হরতাল অবরোধ চলাকালে পুলিশ আহত হওয়ার মামলা এজাহার ভুক্ত আসামী  উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ সম্পাদক মো. মাসুদ আলম ভূইয়া দীপু, সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান বাবু, সহ-সভাপতি মো. লিমন মিয়া, পৌর ছাত্রদল সভাপতি মো. মোহন সরকার, বিএনপি নেতা মানিক মিয়া, হাবিব মিয়া, সোলেমান মিয়া ও যুবদল নেতা মো. শাহজাহান আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করে।
অন্যদিকে একই মামলার আসামী উপজেলা যুবদল যুগ্ন সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপনকে মঙ্গলবার সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর এলাকা থেকে কসবা থানা পুলিশ গ্রেফতার করে বিচারিক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে ।

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা