,

অর্থাভাবে জীবন সংকটে ক্যান্সার আক্রান্ত শিশু মোবারকের

news-image

স্টাফ রিপোর্টার : ক্যান্সারের সাথে লড়ছে সাত বছর বয়সী শিশু মোঃ মোবারক হোসেন। রক্তের অভাবে সংকটাপন্ন হয়ে পড়েছে তার জীবন। নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের করিম মিয়ার ছেলে মোবারক। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেনীতে পড়াশুনা করতো । ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার পর তার পড়াশুনা বন্ধ হয়ে যায়। দীর্ঘ দিন ধরে ক্যান্সার রোগে ভোগছে মোবারক। তার চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে দিশেহারা তার পরিবার। জীবন বাচাতে তাকে রক্ত দিতে হয় নিয়মিত। রক্তের সংস্থান করতেও ব্যর্থ হচ্ছে তার পরিবার। রক্ত শূন্যতায় বর্তমানে শিশু মোবারকের জীবন সংকটাপন্ন । মোবারককে বাচাতে প্রয়োজন অনেক অর্থের। সেই সামর্থ্য নেই তার পরিবারের।  এই অবস্থায় শিশুটির চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করেছে তার পরিবার। মোবারকের রক্তের গ্রুপ ‘বি’ পজেটিভ।  
 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে