,

বন্ধুর বিয়েতে দ্বীপ উপহার রোনাল্দোর

news-image

বিয়েতে অনেকেই অনেক কিছু উপহার দেন। স্বর্ণ থেকে শুরু করে লাখ ল‍াখ টাকাও দেন। কিন্তু তাই বলে কেউ ঘর-বাড়ি উপহার দেন এরকম শোন‍া যায় না। অন্তত বন্ধুর বিয়েতে। কিন্ত‍ু ঘর-বাড়ি নয় পুরো একটি দ্বীপই বন্ধুকে তার বিয়েতে উপহার দিলেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্দো।বন্ধু বটে!

রবিবার রোনাল্দোর এজেন্ট হোর্খে মেন্দেসের বিয়ে ছিল৷ রোনাল্দোই মেন্দেসের বিয়েতে 'বেস্ট ম্যান'৷ বন্ধুর বিয়েতে 'বেস্ট ম্যান' হয়ে সম্মানিত রোনাল্দো আস্ত একটা দ্বীপই উপহার দিয়ে ফেললেন মেন্দেসকে৷ আনন্দানুষ্ঠানে যাওয়ার আগে অবশ্য বিতর্কিত ঘটনার সঙ্গেও জড়ালেন ব্যালন ডি'ওর সিআর সেভেন৷

একটি টিভি চ্যানেলে সাক্ষাত্‍কার দেওয়ার সময় তাকে ফিফার দুর্নীতি নিয়ে জিজ্ঞাসা করা হয়৷ রোনাল্দো রেগে সাক্ষাতকার ছেড়ে বেরিয়ে যান৷ তবে যাওয়ার আগে গালাগাল করে বলেন, 'ফিফা, কাতার এসেবে কিছু এসে যায় না তার৷ আমি এ ব নিয়ে কেয়ার করি না'৷ বিতর্ক তৈরি হয়েছে, বিশ্বের সেরা তারকা কী করে এ রকম মন্তব্য করেন, তা নিয়ে৷ রোনাল্দো ফিফা নিয়ে রেগে গেলেও বন্ধুর বিয়ে নিয়ে বেশ খুশি৷ অর্থনৈতিক কারণে গ্রিস তার অধীনে থাকা অনেক ছোট ছোট দ্বীপ বিক্রি করে দিতে শুরু করেছে৷ তার মধ্যেই একটা বন্ধুর জন্য পছন্দ করে ফেলেছে রোনাল্দো৷ একটি পর্তুগিজ সংবাদপত্র খবরটি প্রকাশ করেছে৷ তবে দ্বীপটি কিনতে সিআর সেভেনের পকেট থেকে ঠিক কত ইউরো খসেছে, তা এখনও জানা যায়নি৷ আনুমানিক হিসেবে ৩০ লক্ষ থেকে ৫ কোটি ইউরো– এর মধ্যে যে কোন মূল্যে দ্বীপটি কিনেছেন রোনাল্দো৷ 

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা