,

ভারতের ৩০ শতাংশ উকিলই ভুয়া!

news-image

ভারতের ৩০ শতাংশ উকিলেরই আইনের ডিগ্রি জাল বলে জানিয়েছেন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রধান মনন কুমার মিশ্র। সম্প্রতি তামিলনাড়ুতে আইনি ডিগ্রির জাল সার্টিফিকেটের একটি চক্রের সন্ধান পায় বার কাউন্সিল। সেই ঘটনার তদন্তে দেখা যায়, তামিলনাড়ুতে কয়েক হাজার উকিল জাল সার্টিফিকেট নিয়েই ওকালতি চালিয়ে যাচ্ছেন।এই ঘটনার পরিপ্রেক্ষিতেই কয়েকটি আশঙ্কার তথ্য দিলেন বার কাউন্সিল অফ ইন্ডিয়া-র চেয়ারম্যান মনন কুমার মিশ্র।

শুধু ৩০ শতাংশ উকিলের জাল ডিগ্রিই নয়, দেশের ২০ শতাংশ উকিলের আইনের ডিগ্রির সার্টিফিকেটে অনেক ভুল আছে বলেও জানিয়েছেন তিনি। আইনজীবীদের একটি সভায় মনন কুমার মিশ্র বলেন, দেশের ৩০ শতাংশ উকিলের ডিগ্রি জাল। আর আদালতে নব্য আইনজীবীদের বেশির ভাগেরই ডিগ্রির নথিতে ভুল রয়েছে। এই সব জাল উকিলদের জন্যই ওকালতি পেশার মান নেমে যাচ্ছে।

জাল উকিলদের সনাক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়ার পথেও হাঁটছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া।

কাউন্সিলের চেয়ারম্যান বলেন, জাল উকিলের বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন।এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।  

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা