,

মামলায় স্বাক্ষী হওয়ার জের ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার মার্কেটে প্রতিপক্ষের হামলা ॥ ভাংচুর-লুটতরাজ

news-image

নিজস্ব প্রতিবেদক ব্রাহ্মণবাড়িয়ায় একটি মামলায় স্বাক্ষী হওয়ার অপরাধে এক যুবলীগ নেতার মার্কেটে হামলা চালিয়ে ভাংচুর ও লুটতরাজ করেছে প্রতিপক্ষের লোকেরা।  ঘটনাটি ঘটেছে সোমবার সকালে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের  ঘাটুরা খেয়াবাড়িয়া গ্রামে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে এলাকায় আতংকের সৃষ্টি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে হামলাকারীরা পালিয়ে যায়।
এলাকাবাসী ও পুলিশ জানান,  গত ৩০ জুলাই বৃহস্পতিবার বিকেলে ঘাটুরা খেয়াবাড়িয়া গ্রামের আবু হানিফা মসজিদ পরিচালনা কমিটি নিয়ে গ্রামের মরহুম হাশেম মিয়ার ছেলে শাহ আলী খন্দকার প্রকাশ কবির-(২৫) ও মরহুম নূর মিয়ার ছেলে মন্টু মিয়ার-(৩২) সাথে একই এলাকার মরহুম হাজী  হিবজু মিয়া খন্দকারের ছেলে জীবন খন্দকারের কথা কাটাকাটি হয়।
 এ ঘটনার জের ধরে একই দিন সন্ধ্যা ৭টায় শাহ আলী খন্দকার প্রকাশ কবির ও মন্টু মিয়ার নেতৃত্বে আরো ৪/৫জন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে জীবন খন্দকারের উপর হামলা চালায়। হামলাকারীরা জীবন খন্দকারকে বেদম মারধোর করে তার কাছে থাকা নগদ টাকা পয়সা ও মোবাইল ফোন সেট নিয়ে যায়। এসময় জীবন খন্দকারের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। সে এখন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় গত রবিবার রাতে আহত জীবন খন্দকার বাদি হয়ে শাহ আলী খন্দকার প্রকাশ কবির ও মন্টু মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪/৫জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করে। মামলা নং-০৬, তারিখ-০২-০৮-২০১৫ইং। এই মামলায় সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন খন্দকারসহ ৬জনকে স্বাক্ষী করা হয়।
মামলায় স্বাক্ষী হওয়ায় মহসিন খন্দকারের উপর ক্ষিপ্ত হয় আসামীরা। এর জের ধরে আসামীরা সোমবার সকালে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে খেয়াবাড়িয়া গ্রামে মহসিন খন্দকারের মার্কেটে হামলা চালিয়ে ভাংচুর ও লুটতরাজ করে। হামলাকারীরা এসময় বেশ কয়েকটি ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাসের সাথে যোগাযোগ করলে তিনি হামলার ঘটনা স্বীকার করে বলেন, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ