,

ব্রাহ্মণবাড়িয়ায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও বন বিভাগের যৌথ উদ্যোগে ১০ দিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। আজ সোমবার সকালে শহরের পৌর মুক্ত মঞ্চ প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি।

জেলা প্রশাসক  ড. মোহাম্মদ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, বিভাগীয় বন কর্মকর্তা মাহাবুবুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার।

আলোচনা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

মেলায় দেশী-বিদেশী জাতের বিভিন্ন ফলদ ও বনজ বৃক্ষের ২০টি ষ্টল প্রদর্শিত হয়। এর আগে শহরের ফারুকী পার্ক থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ