,

আশুগঞ্জে আগুনে পুড়ে গেছে ২০টি দোকান

news-image

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডেপ্রায় ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। সোমবার সকাল ৭টার দিকে আশুগঞ্জ রেলগেট এলাকার হাইওয়ে রাস্তার পাশের মার্কেটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আশুগঞ্জ ও ভৈরব ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আশুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ক্ষতিগ্রস্থ দোকনদাররা জানান, সকালে রেলগেট এলাকার একটি মিষ্টির দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগুনের সূত্রপাত হয়। পরে মূহুর্তেই আগুন পাশের সবকটি দোকানে ছড়িয়ে যায়। এতে আশপাশের প্রায় ২০টি দোকান পুড়ে যায়। পরে খবর পেয়ে  আশুগঞ্জসহ ভৈরর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আশুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে আশুগঞ্জ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকান্ডর সূত্রপাত হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা