,

ডিজাইনার মাধুরী নিজের ব্র্যান্ড নিয়ে আসছেন

news-image

পর্দার চরিত্র হয়ে তিনি যখন যা পরেছেন তাই হয়ে দাঁড়িয়েছিল ফ্যাশন স্টেটমেন্ট। তবে তার পিছনে থাকত কোনও না কোনও ডিজইনারের পরিকল্পনা। এবার তিনি নিজেই নতুন ফ্যাশনের জন্ম দেবেন। অনলাইন ডান্স প্রোগ্রাম ‘ডান্স উইথ মাধুরী’র সাফল্যের পর এবার মাধুরী আনছেন তাঁর নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড ‘ম্যাডজ’।  পুরো পরিকল্পনাটাই মাধুরীর স্বামী শ্রীরান নেনর। ‘ডান্স উইথ মাধুরী’ অ্যাপেরও পরিকল্পনা ছিল তাঁরই। নতুন ব্র্যান্ডে নিজেই পোশাক ডিজাইন করবেন মাধুরী নিজেই। সিনেজগতে তাঁর অভিজ্ঞতা, তাঁর রুচির উপর ভিত্তি করেই ডিজাইন করবেন তিনি। তবে প্রথমে ফোকাস থাকবে স্পোর্টস ও ডান্সের দিকে। অর্থাৎ মাধুরীর ব্র্যান্ডে যে পোশাকগুলি প্রথমে পাওয়া যাবে তা মূলত অ্যাথলিট ও ডান্সারদের সুবিধার্থে। নিজে একজন ডান্সার হওয়ার সুবাদে মাধুরী ভালোই জানেন কী ধরনের পোশাকে পারফর্ম করতে সুবিধা হয়। সেই অভিজ্ঞতাই এবার কাজে লাগাবেন তিনি। পোশাক ডিজাইন হলেও, এখানেও মাধুরী তাঁর কাজের গুণমান বজায় রাখতে চাইছেন পুরোদমে। তিনি এমন পোশাকই ডিজাইন করবেন বলে জানিয়েছেন, যা শুধু নেহাত ফ্যাশন ফিয়েস্তা হয়েই থাকবে না, জীবনের প্রতি তাঁর যে অ্যাপ্রোচ সেগুলোও বোনা থাকবে তাঁর ডিজাইনে। কলকাতা

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে