,

শিশুরা যেভাবে ভাষা শেখে

news-image

যে সামাজিক আচরণ শিশুর ধ্বনি এবং ভাষা শেখার কাজে সহায়তা করে তাকে বলে 'গেজ শিফটিং'। নতুন এক গবেষণায় এ তথ্য দেওয়া হয়। সামাজিক যে আচরণে দক্ষতা লাভ করে শিশুরা তা হলো, কারো চোখে চোখ রাখা এবং কেউ এক জিনিসের দিকে তাকিয়ে রয়েছে তা বুঝতে পেরে ওই জিনিসের দিকে তাকানো। ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনস্টিটিউট অব লার্নিং অ্যান্ড ব্রেইন সায়েন্সেস বিভাগের গবেষক প্যাট্রিসিয়া কোল বলেন, শিশুদের সামাজিক দক্ষতা বিকশিত হতে থাকার একটি অংশ হলো নতুন ভাষা শেখার পদ্ধতি আয়ত্ত করা। মোটামুটি ১০ মাস বয়সের শিশুরা গেজ শিফটিংয়ের মাধ্যমে ভাষা শেখার চেষ্টা করে। এটি শেখার ক্ষেত্রে মস্তিষ্কের সংশ্লিষ্ট প্রক্রিয়ার সঙ্গে মানিয়ে নিতে থাকে তারা।

এ গবেষণার কাজে ১৭ জন শিশুকে নেওয়া হয়। এরা সবাই ইংলিশকে মাতৃভাষা হিসাবে শেখা শুরু করবে। তাদের নিয়ে ১২-২৫ মিনিটের সেশন সম্পন্ন করেন গবেষকরা। এ পরীক্ষায় গবেষকরা মুখে, বই থেকে পড়ে এবং স্পিকারের মাধ্যমে স্প্যানিশ ভাষা শোনার শিশুদের। শিশুরা গেজ শিফটিংয়ের মাধ্যমে শব্দের উৎসের দিকে তাকায় বা শোনার চেষ্টা করে। যার গেজ শিফটিং যত বেশি, সে শিশু এই ভাষার কথা শুনে তত বেশি প্রতিক্রিয়া করেছে। এরা শব্দের উৎস ধরার জন্যে বেশ উৎসাহী হয়ে ওঠে এবং তা চোখ দিয়ে দেখতে চায়। ডেভেলপমেন্ট নিউরোসাইকোলজি জার্নালে প্রকাশিত এই গবেষণাপত্রে বলা হয়, সামাজিক কার্যকলাপে মিশে যাওয়ার অংশ হিসাবে ভাষা শিক্ষণে আগ্রহী হয় শিশুরা। তা ছাড়া শিশুরা খেলতে খেলতে সবচেয়ে বেশি শেখার কাজটি করতে পারে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ