,

সুইফটের বিয়ের বাদ্যি!

news-image

টেলর সুইফট‘লাভ স্টোরি’ গানে অসম্ভব সুন্দর ছবি এঁকেছেন, কীভাবে তাঁর জীবনে আসবে রোমিও। কীভাবে সেই রোমিও তাঁকে পোড়ামুখো কর্কশ বাস্তবতার এই পৃথিবী থেকে নিয়ে যাবে রোমান্সের উদ্যানে। হাঁটু গেড়ে বসবে প্রার্থনার ভঙ্গিতে, হাতে ঝিকিমিকি করবে একটা আংটি। রোমিও আকুতিমাখা গলায় বলবে, ‘আমাকে বিয়ে করবে, জুলিয়েট?’ সেই গানটাই নাকি সত্যি হয়ে ধরা দিতে চলেছে টেলর সুইফটের জীবনে। কল্পনার সব কটি টুকরা ছবি একসঙ্গে জোড়া লাগাচ্ছেন সুইফটের প্রেমিক ক্যালভিন হ্যারিস। শিগগিরই সুইফটের অনামিকায় আংটি পরাতে চলেছেন এই স্কটিশ শিল্পী। সেই আংটির দামই নাকি পাঁচ লাখ ডলার (প্রায় চার কোটি টাকা)। ১০ ক্যারেটের হিরের আংটি বলে কথা!  গত মার্চ থেকে দুজনে প্রেম করছেন। গত জুনে ফোর্বস-এর তালিকায় সবচেয়ে বেশি আয় করা জুটির শীর্ষস্থানেও ছিলেন। সময়টা হয়তো খুব বেশি নয়। কিন্তু এমনই ঝোড়ো আর উদ্দাম প্রেমই নাকি চেয়েছিলেন সুইফট। তবে কি বিয়ের সানাইও বাজতে চলেছে সুইফটের? হলিউড লাইফ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ