,

খুলনায় খুনের দায়ে ৫ জনের যাবজ্জীবন

news-image

খুলনায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার ছেলে আলমগীর হোসেনকে কুপিয়ে ও গুলি করে হত্যা মামলায় ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন অপর ১১ জন আসামি। দণ্ডপ্রাপ্তরা হলেন- মহিরবাড়ি খালপাড় এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী মাঈন, শাহীন, ইদ্রিস, জাহিদুল এবং মনির। তাদের মধ্যে জাহিদুল ও মাঈন পলাতক রয়েছে। খালাস পাওয়া আসামিরা হলেন- তালিকাভুক্ত আরেক সন্ত্রাসী ট্যারা মোস্ত, সুলতান, মনির-২, শহিদুল, আরাফাত, আলমগীর, সুলতান মিস্ত্রী, মিজান, জাকারিয়া, খলিল ও কবির। বুধবার দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. আল মামুন এ রায় ঘোষণা করেন। আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকায় আলমগীরের বাবা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারী শেখ ওমর আলী বাড়ি তৈরি শুরু করেন। ২০০৩ সালের ১ জুন ওই এলাকার সন্ত্রাসীরা তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। ৬ জুন চাঁদার টাকা আনতে গেলে মাঈন, শাহীন, ইদ্রিস, মনিরসহ অন্যদের সাথে ওমর আলীর ছেলেদের বাকবিতণ্ডা হয়। 

ওই দিন সন্ধ্যায় শেখ ওমর আলীর সেঝো ছেলে আলমগীর হোসেন এলাকার মুদি দোকানে কেনাকাটা করতে যান।  সেখান থেকে সন্ত্রাসীরা আলমগীরকে ধরে নিয়ে যায়। পরদিন ভোরে বটিয়াঘাটার হরিণটানা বিল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরে ধারালো অস্ত্রের অসংখ্য কোপ ও গুলির চিহ্ন ছিল। এ ঘটনায় ৭ জুন নিহতের বাবা শেখ ওমর আলী ১৬ জনকে আসামি করে বটিয়াঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০০৪ সালের ২ সেপ্টেম্বর জেলা গোয়েন্দা পুলিশের এসআই আলী ইমরান ওই ১৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।  ২১ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন। তবে ছেলে হত্যার বিচার দেখে যেতে পারেননি ওমর আলী। ২০১৪ সালে ইন্তেকাল করেন তিনি। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা