,

সেপ্টম্বরে রুপালি পর্দায় ফারিয়ার অভিষেক

news-image

 
নুসরাত ফারিয়াসেপ্টম্বরে রুপালি পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে উপস্থাপক ও মডেল নুসরাত ফারিয়ার। ঈদুল আযহা উপলক্ষে তার প্রথম ছবি 'আশিকি' মুক্তি পাবে। এতে ফারিয়ার সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় নায়ক অঙ্কুশ। এর বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা মৌসুমী। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের আবদুল আজিজ ও কলকাতার অশোক পাতি। জাজ মাল্টিমিডিয়া এবং পশ্চিমবঙ্গের এসকে মুভিজের ব্যানারে নির্মিত ছবিটির দৃশ্যধারণ করা হয়েছে স্কটল্যান্ড এবং লন্ডনে। আর সে কারণেই মাসখানেক সময় দেশের বাইরে ছিলেন ফারিয়া। কাজ শেষে গত সপ্তাহে দেশে ফিরেছেন তিনি।এ প্রসঙ্গে ফারিয়া বলেন, 'ঈদুল আযহায় আমার ছবিটি মুক্তি পাচ্ছে ভেবে নিজের কাছে দারুণ লাগছে। আমিও নিজেকে রুপালি পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছি। ছবিটিতে আমি শতভাগ মনোযোগ দিয়ে অভিনয় করেছি। এখন ছবিটি দর্শকদের কাছে ভালো লাগলেই আমার কষ্ট সার্থক হবে।'
তিনি আরো জানান, এর আগে নাটকে পর্যন্ত অভিনয় করিনি। আর বড়পর্দায় অনেক সূক্ষ্ম একটি বিষয়। এতে কাজ করা অনেক বেশি চ্যালেঞ্জেরও। সেজন্য প্রস্তুতিটাও ভালোভাবেই নিয়েছিলাম। ছবিতে আমার সঙ্গে ছিলেন অঙ্কুশ। তিনিও দুই বাংলাতেই জনপ্রিয় মুখ। এছাড়া তার অভিনয়ের পাল্লা অনেক সমৃদ্ধ। তবে ছবিতে শুটিংয়ের সময় পরিচালকদ্বয় ও সহঅভিনেতাদের কাছ থেকে বেশ সহযোগিতা পেয়েছি।'
এদিকে, শুরুতে এ ছবির নাম ছিল 'প্রেমী ও প্রেমী। তবে কলকাতার প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ছবিটির নামকরণ করেছেন 'আশিকি'। অবশেষে জাজ মাল্টিমিডিয়াও 'আশিকি' নামে ছবিটি মুক্তি দিতে সম্মতি জ্ঞাপন করেছে।
নাম পরিবর্তন নিয়ে চলচ্চিত্রটির ব্যবসায়িক অংশীদার বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা আলিমুল্লাহ খোকন বলেন, 'ছবিটি আমরা ভারতের এসকে মুভিজের সঙ্গে যৌথভাবে নির্মাণ করছি। তাদের সঙ্গে আলাপ-আলোচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তারা ছবিটির নাম দিয়েছে 'আশিকি'। আমরা চিন্তা করলাম, ছবির একটি নাম হওয়াটাই গ্রহণযোগ্য হবে। তাই তাদের সঙ্গে আমরাও নাম পরিবর্তন করলাম।' ফারিয়া ২০১০ সালে বিটিভির 'জাতীয় টেলিভিশন বিতর্ক' প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। এরপর ২০১২ সালের আরটিভির 'ঠিক বলছেন তো' অনুষ্ঠানের মাধ্যমে প্রথম উপস্থাপনায় নাম লেখান। তার সঞ্চালিত জনপ্রিয় অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে_ এসএ টিভির 'ক্লিয়ার এসএ লাইভ স্টুডিও', এটিএন বাংলার 'ট্রেন্ড' এবং জিটিভির লাক্সওয়ার্ল্ড অব গ্ল্যামার' ইত্যাদি। টানা দুই বছর 'নাইট শিফট উইথ ফারিয়া' এবং 'লাভ বার্ড পার্ট দ্য প্রেমের খোঁচা' নামের দুটি অনুষ্ঠানে কথাবন্ধু হিসেবে কাজ করেছেন। পাশাপাশি কয়েকটি বিজ্ঞাপনচিত্রে

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা