বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেলফিতে অ্যালার্জি ইলিয়ানার

news-image

সেলফি তোলা মোটেই পছন্দ নয় ইলিয়ানা ডি-ক্রুজের। নিজের প্রচারণায় তার রয়েছে চরম অ্যালার্জি। যে ভাবে এখন সেলফি তোলার হিড়িক পড়েছে তা দেখে রীতিমতো অবাক বলিউডে পা দেওয়া দক্ষিণের এ নায়িকা। বিষয়টি তিনি নিজেই টুইটারে জানিয়েছেন। 'বরফি', 'ফাটা পোস্টার নিকলা হিরো', 'ম্যাঁয় তেরা হিরো' বা 'হ্যাপি এন্ডিং'-এর নায়িকা টুইটারে লিখেছেন, ১৫ মিনিট ধরে সেলফি তুলছেন, এমন মানুষও তিনি দেখেছেন। কিন্তু তার এমন ধৈর্য্য নেই। দক্ষিণী ছবির জনপ্রিয় নায়িকা বর্তমানে বলিউডে পায়ের তলার জমি শক্ত করছেন। রণবীর কাপুরের সঙ্গে 'বরফি'-তে বেশ নজর কেড়েছিলেন তিনি। ইলিয়ানার এ সেলফি অ্যালার্জি হয়ত তার আত্মপ্রচারণাপ্রিয় ভক্তদের কিছুটা হতাশই করবে। 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা