,

কোনো কিছুতেই ছাড় দেয়া যাবে না’

news-image

আর মাত্র এক একদিন পর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সফরকারী দক্ষিণ আফ্রিকার সঙ্গে স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। ইতোমধ্যে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের ১ম টেস্টেটি বৃষ্টির কারণে সমাপ্তির মুখ দেখেনি। মাঝপথেই বন্ধ হয়ে গেছে ম্যাচটি। ফলে ড্র মেনেই ঢাকা ফিরেছে দুই দলের ক্রিকেটাররা।

ফলাফল না হলেও ওই ম্যাচ থেকে অনেক কিছুই অর্জিত হয়েছে। বিশ্বের এক নম্বর দলকে স্বল্প রানেই এক দিনের মধ্যেই অল আউট করতে পেরেছে টাইগাররা। পাশাপাশি ১ম ইনিংসে তাদের বিপক্ষে লীডও নিতে সক্ষম হয়েছে স্বাগতিকরা। যে কারণে আসন্ন টেস্টে দলটিকে সফলতার রসদ যোগাবে। তবে এই মুহুর্তে সব কিছুকে ছাপিয়ে যে বিষয়টা সামনে চলে আসছে তা হল বৈরী আবহাওয়া। যে আবহাওয়ার কারণে চট্টগ্রামের টেস্ট ম্যাচটি ভেসে গেছে, একই আবহাওয়ার কারণে শংকার সৃষ্টি করছে ঢাকার টেস্টটিও। ঢাকার আকাশে রয়েছে মেঘ। মাঝেমধ্যে অবশ্য সুর্য্যের সঙ্গে চলছে লুকোচুরি। দিনভর অবশ্য ভারি কোন বৃষ্টিপাত হয়নি। তবে আবহাওয়ার পুর্বাভাসে রয়েছে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। যদি পুর্বাভাস সত্যি হয় তাহলে হয়তো মিরপুরের টেস্টটিও ভেসে যেতে পারে।

তবে সম্ভাবনা যাই থাক এই মুহূর্তে দ্বিতীয় টেস্ট ম্যাচটির প্রস্তুতিতে ব্যস্ত টাইগার শিবির। চালিয়ে যাচ্ছে নিয়মিত অনুশীলনও। এরই ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন টাইগার দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল। তার মতে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দল এই মুহুর্তে সফলতার জোয়ারে ভাসলেও উল্লেখ করার মতো কোনো সফলতা এখনো পর্যন্ত অর্জিত হয়নি টেস্ট ক্রিকেটে। ওই সফলতা অর্জন করতে হলে টাইগার দলকে সব বিভাগেই ভাল করতে হবে।

তামিম বলেন, ‘টেস্টে আমরা এখনো খুব বড় কিছু অর্জন করিনি। যে কোনো মাঠেই হোক। কিন্তু এখন আমরা আগের চেয়ে ভালো খেলছি। প্রতিপক্ষের সাথে এখন আমরা লড়াই করতে পারি।’ উইকেট কেমন আচরণ করবে, সে বিষয়ে সবারই ধারণা আছে। সেটা মাথায় রেখেই পরের টেস্টে খেলতে হবে। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো প্রথম সেশনটা আমাদের খুব ভালো করতে হবে। পরে ওই ছন্দটা ধরে এগিয়ে যেতে হবে। তাহলে আশা করি এই ম্যাচটি একটা ভালো টেস্ট ম্যাচে পরিণত হবে।

তিনি বলেন, ‘এটা মনে রাখতে হবে যে আমরা বিশ্বের এক নম্বর টেস্ট দলের সাথে টেস্ট খেলতে যাচ্ছি। তাদের বিপক্ষে ভালো ফলাফল পেতে চাইলে আমাদের সব বিভাগের শতভাগ ভালো পারফর্ম করতে হবে। নিজেদের সেরাটা দিতে হবে। আমরা যে পরিকল্পনা করবো, সেটাকে পুরোপুরিভাবে প্রয়োগ করতে হবে। কোনো কিছুতেই ছাড় দেয়া যাবে না। কারণ যাদের সাথে খেলবো, তারা এক নম্বর দল। আমাদের শুরুটা ভালো করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। শুরুর ছন্দটা এগিয়ে নিয়ে যেতে পারলে আমাদের দলের জন্য খুব ভালো হবে। ম্যাচের শুরুতে আমরা ব্যাটিং- বোলিং যা-ই করি না কেনো, ভালো করতে হবে। আর সেটা হলে, সেই ছন্দ ধরে সামনে এগুতে হবে।’

টাইগার দলের ওপেনার বলেন, ‘দক্ষিণ আফ্রিকা টেস্টে খুবই শক্তিশালী দল। এরপরও ক্রিকেটে যে কোনো কিছু হয়ে যেতে পারে। আমরা ওয়ানডেতে খুব ভালো খেলছি। পরে চট্টগ্রাম টেস্টেও আমরা ভালো খেলেছি। সামনের টেস্টের প্রথম সেশনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম সেশনটা আমাদের পক্ষে নিতে পারলে, সেটা আমাদের কাজে লাগবে। দক্ষিণ আফ্রিকাকে খুব বেশি সুযোগ দেয়া যাবে না। আমরা সেভাবেই চেষ্টা করবো। তাদের প্রতিটি বোলারই বিশ্বমানের। চট্টগ্রামে পেসারদের জন্য কিছু ছিলো না। তবে ঢাকায় চট্টগ্রামের চেয়ে বেশি সুবিধা পাবে তারা।

চট্টগ্রামে যে উইকেট ছিলো, সেখানে রান করা কঠিন ছিলো। ওই ধরনের উইকেটকে ছিল ‘ইজি টু ব্যাট, হার্ড টু স্কোর’ (ব্যাটিং করা সহজ, কিন্তু রান তোলা কঠিন)। চট্টগ্রামে আমরা যারা সেট হয়েছিলাম, আমি, সাকিব, রিয়াদ, লিটন- তাদের অন্তত একজনের দায়িত্ব ছিলো স্কোরটা বড় করার। সেটা আমরা করতে পারিনি। পারলে চট্টগ্রাম টেস্টে আমরা আরো ভালো অবস্থানে যেতে পারতাম। ঢাকা টেস্টে এটাই করতে হবে। টেস্টে সেট হওয়াটা কঠিন। প্রথম ২০ রান করা সহজ, কিন্তু পরের ৪০ রান করা ততোটা সহজ নয়। টেস্টে প্রথম ২০ রান করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি হই বা দলের যেই হোক, শুরুটা যাতে ভালো হয়, ইনিংস যতোটা সম্ভব বড় করা যায়, সে চেষ্টা করতে হবে। কেউ বড় ইনিংস খেলে দিলে অন্যদের জন্য কাজটা সহজ হয়ে যায়।’ তবে তিনি বলেন, ‘চট্টগ্রামে আমরা যতোগুলো টেস্ট ম্যাচ খেলেছি, আমার মনে হয় ভালোই খেলেছি। এটা এই সিরিজের শেষ ম্যাচ। চট্টগ্রামের টেস্টটিতে আমরা যেভাবে এগোচ্ছিলাম, সেভাবে যদি এখানেও খেলতে পারি, তাহলে এই সিরিজটি বাংলাদেশের জন্য সব মিলিয়ে খুব ভালো একটি সিরিজ হবে।’ বাসস।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ