,

দ্বৈত চরিত্রে তারিন

news-image

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য চিত্রাঙ্গদা অবলম্বনে নির্মিত একটি নাটকে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তারিন। নাটকের নাম প্রণয়িনী। এতে তাকে পদ্ম ও দামিনী চরিত্রে দেখা যাবে। এটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। সম্প্রতি মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। তারিন ছাড়াও রওনক হাসান ও মনোজ অভিনয় করেছেন এতে। আসছে ২২ শ্রাবণ রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে এটি এনটিভিতে প্রচার হবে বলে জানা গেছে। নাটকে অভিনয় প্রসঙ্গে তারিন বলেন, ‘সাহিত্যনির্ভর কাজের প্রতি সবসময়ই আমার দুর্বলতা রয়েছে। আর একটি নাটকে দুটি চরিত্র ফুটিয়ে তোলা অনেক চ্যালেঞ্জিং কাজ। চেষ্টা করেছি। কেমন করেছি, বাকিটা দর্শক বলতে পারবে। আশা করছি নাটকটি দর্শকদের ভালো লাগবে।’

এ জাতীয় আরও খবর

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী

আজ পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক

১ এপ্রিল থেকে জাপানে কর্মী নিয়োগ শুরু