,

চ্যাম্পিয়ন্স ট্রফির হিসাব শেষ

news-image

 

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ নিশ্চিত করেছে আগেই, এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নিয়েছে পাকিস্তানও। শ্রীলংকার বিপক্ষে ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে ৯০ পয়েন্ট নিয়ে পাকিস্তান উঠে গেছে র‌্যাংকিংয়ের আট নম্বরে। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে ৯ নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ক্যারিবীয়দের কোনো একদিনের ম্যাচ নেই। যার মানে দাঁড়াচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়তে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজই। 
২০১৭-র চ্যাম্পিয়ন্স ট্রফির হিসাব-নিকাশ তাই অনেকটাই শেষ। বাকি শুধু নির্ধারিত সময় পার হওয়া। 
সোমবার আইসিসির হালনাগাদ করা র‌্যাংকিংয়ে দেখা যাচ্ছে, ৬ থেকে ৯ নম্বর- এ চার দলের রেটিং পয়েন্টের ব্যবধান এখন ১০। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ না থাকা ৯ নম্বর অবস্থানের ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৮৮। পাকিস্তানকে সঙ্গে নিয়ে জিম্বাবুয়েতে তাদের একটি ত্রিদেশীয় সিরিজ খেলার কথা থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেদের জায়গা পোক্ত করে ফেলায় নতুন করে ম্যাচ খেলে ঝুঁকি নিতে রাজি নয় পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজ তাই স্থগিত হয়ে গেছে। সেপ্টেম্বরের মধ্যে আকস্মিক কোনো সিরিজের উদয় না হলে এখনকার আট দলই চূড়ান্ত হয়ে যাবে। সপ্তম অবস্থানে থাকা বাংলাদেশ ৯৬ পয়েন্ট নিয়ে নির্ভাবনায় আছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর