,

সন্তান যদি পড়া মনে রাখতে না পারে…

news-image

সন্তান নিয়ম করে পড়াশোনা করছে, কিন্তু কিছুই মনে রাখতে পারছে না। স্কুল থেকে ফিরে নিয়ম করে পড়তে বসে বাবান। অনেকটা সময় পড়েও। কিন্তু বাবা-মা পড়া জিজ্ঞেস করলেই বাবান চুপ। পরীক্ষার রেজাল্টও ভাল হয় না। বাবানের খালি মনে হয়, যা পড়ছে তার কিছুই মনে থাকছে না।

সদ্য স্কুলে যাওয়া শিশুদের থেকে শুরু করে কিশোর এই সমস্যায় অনেকেই ভোগে বলে জানালেন মনোবিদরা। মনোবিদদের মতে, কোনও শারীরিক অসুবিধা আছে কিনা বোঝা দরকার। না হলে সমস্যাটা পরিবেশগত। কেন হচ্ছে বুঝলেই সমাধান জানা সম্ভব।

• ছেলেমেয়ের পড়াশোনা আপনি করে দেবেন না। ওর কাজ ওকেই করতে দিন। আপনি শুধু খেয়াল রাখুন ঠিকমতো সব এগোচ্ছে কি না।

• শুধু গড়গড় করে পড়া মুখস্থ নয়, জোর দিন বিষয়টা বুঝে পড়ার। এতে মনে রাখা সহজ হবে।

• একবারে অনেকটা না পড়িয়ে একই জিনিসের চর্চা বারবার করান। এতে মনে রাখাটা বোঝা হবে না।

• সন্তানকে বলুন, যা পড়ল তার একটা সংক্ষিপ্তসার তৈরি করতে। সেই ‘পয়েন্ট’গুলো ঘুমনোর আগে আওড়ালে স্মৃতিতে থেকে যাবে।

• অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কোনও জিনিস শিখলে মনে রাখা সহজ হয়। সব সময় বই থেকে না পড়িয়ে এই পদ্ধতি পরখ করে দেখতে পারেন।

• পারিবারিক অশান্তি বাচ্চাদের মনঃসংযোগে ব্যাঘাত ঘটায়। সন্তানের সামনে রাগারাগি নয়।

• যে কোনও বিষয় শিশু যেন ভাল লাগা থেকে পড়ে, কম নম্বর পাওয়ার ভয় থেকে নয়।
 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা