,

আজীবন নিষিদ্ধ হয়েছেন যে ক্রিকেটাররা

news-image

ক্রিকেটের প্রধান শত্রু ‘ম্যাচ ফিক্সিং’। এই ফিক্সিংয়ে জড়িয়ে বিভিন্ন সময় অনেক ক্রিকেটার বিভিন্ন মেয়াদে শাস্তি পেয়েছেন। তবে ক্রিকেট ইতিহাসে ৫জন ক্রিকেটার আজীবন নিষিদ্ধ হয়েছেন। ক্রিকেট ইতিহাসের ওই পাঁচ নিষিদ্ধ ক্রিকেটার হলেন-

১. . মোহাম্মদ আজহারউদ্দীন, ভারত: ভারতীয়দের মধ্যে ফিক্সিংয়ের কলঙ্ক প্রথম গায়ে মেখে ছিলেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহার উদ্দীন। ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ হয়েছিলেন তিনি। তবে সরকার দলের এই সংসদ সদস্য (মোরাদাবাদ, কংগ্রেস) আদালতের রায়ে ২০১২ সালে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন। কিন্তু আইসিসি-র কোন অনুষ্ঠানে থাকতে পারবেন না আজহার উদ্দীন।

২. সেলিম মালিক,পাকিস্তান: ১৯৯৪ সালে অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন, টিম মে ও মার্ক ওয়াহকে ঘুষ নেয়ার বিনিময়ে বাজে খেলার প্রস্তাব দিয়ে দোষী সাবাসত্ম হন ২০০০ সালে। প্রথমে আজীবন নিষিদ্ধ হলেও ২০০৮ সালে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

৩. হানসি ক্রনিয়ে, দক্ষিণ আফ্রিকা: দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়ে তো ম্যাচ ফিক্সিংয়ে নিষেধাজ্ঞা মাথায় নিয়ে মারাই গেছেন। ২০০০ সালে ভারতের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে ম্যাচ পাতানোর অপরাধে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট তাকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করেছিল।

৪. দানিশ কানেরিয়া, পাকিস্তান: ২০০৯ ইংলিশ কাউন্টি লীগের প্রো-৪০ ম্যাচে এসেক্সের সতীর্থ খেলোয়াড় মারভিন ওয়েস্ট ফিল্ডকে এক ওভারে বেশি রান দেয়ার জন্য অর্থের প্রস্তাব দেয়ায় দোষী সাব্যস্ত হন ৩২ বছর বয়সী কানেরিয়া। পরে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে আজীবন নিষিদ্ধ করে।.

৫. লু ভিনসেন্ট, নিউজিল্যান্ড: প্রথমে বাংলাদেশ প্রিমিয়ার লীগের একটি খেলায় ফিক্সয়ের একটি পদক্ষেপের রিপোর্ট করতে ব্যর্থ হওয়ায় জন্য ৩ বছর নিষিদ্ধ হলেও পরে ইংরেজ ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফিক্সয়ের জন্য আজীবন নিষিদ্ধ হন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ