,

মেক্সিকোয় ৬০টি গণকবরের সন্ধান

news-image

আন্তর্জতিক ডেস্ক : মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ৬০টি গণকবরের সন্ধান পাওয়া গেছে। দেশটির এ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে এসব গণকবর থেকে ১২৯টি দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে নিখোঁজ ৪৩ জন শিক্ষার্থীর খোঁজে তল্লাশি চালানোর সময় গুয়েরো প্রদেশে এসব গণকবরের সন্ধান পাওয়া যায়।
উদ্ধার হওয়া দেহাবশেষগুলোর সঙ্গে নিখোঁজ শিক্ষার্থীদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানা গেছে। বার্তা সংস্থা এপির অনুরোধে তথ্য স্বাধীনতা আইনের বিষয়টি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া দেহাবশেষগুলোর মধ্যে ১১২ জন পুরুষ ও ২০ জন নারীর মৃতদেহ রয়েছে।
মেক্সিকোর আয়োতজিনাপা জেলার একটি শিক্ষক প্রশিক্ষণ কলেজের শিক্ষার্থীরা গত বছরের ২৬ সেপ্টেম্বর বিক্ষোভ ও তহবিল সংগ্রহের উদ্দেশে ইগুয়ালা যায়। ওই রাতেই পুলিশ তাদের থামিয়ে ছয়জনকে গুলি করে হত্যা করে। ৪৩ জনকে মাদকচক্রের সদস্যদের হাতে তুলে দেয় পুলিশ। মাদকচক্রের সদস্যরা তাদের হত্যা করে লাশ পুড়িয়ে পানিতে ফেলে দেয়।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ