,

ইরাকের উত্তরে আবারও তুরস্কের বিমান হামলা

news-image

ইরাকের উত্তরে কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠন পিকেকে এর ঘাটি লক্ষ করে দ্বিতীয় পর্যায়ে বিমান হামলা চালিয়েছে তুরস্কের বিমানবাহিনী। তুরস্কের নিরাপত্তা বাহিনী এই তথ্য জানিয়েছে বলে বিবিসি জানায়। ইউরোপীয় ইউনিয়ন ও নেটো এ হামলাকে সমর্থন জানিয়েছে। তবে, তুরস্ককে সংখ্যালঘু কুর্দিদের সাথে শান্তি আলোচনা চালিয়ে যাবার আহ্বান জানিয়েছে নেটো।
শুক্রবার ইরাকের যেসব স্থাপনায় হামলা চালিয়েছিল তুরস্ক, ওই একই এলাকায় পিকেকে’র ঘাটি লক্ষ্য করে দ্বিতীয় পর্যায়ের এই হামলা চালায় তুরস্ক। ওইদিন পিকেকে এবং সিরিয়ায় ইসলামিক স্টেটের অবস্থানগুলোর ওপর একাধিক বিমান হামলা চালিয়েছিল তুরস্ক। এদিকে, বর্তমান প্রেক্ষাপটে আঙ্কারার অনুরোধে মঙ্গলবার এক জরুরি বৈঠক আহ্বান করেছে নেটো। নেটো মহাসচিব জেনস স্টোলটেন বার্গ বলেছেন, বৈঠকটি তুরস্কের অনুরোধে ডাকা হয়েছে এবং নেটো চুক্তির ধারা অনুযায়ী, কোন সদস্য রাষ্ট্র তার ভৌগলিক সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে এমন অনুরোধ করতে পারেন।
পিকেকে’র একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তুর্কি বোমারু বিমান সেখানকার ইরবিল ও দোহুকের উত্তরে হামলা চালায়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা