,

ইসলামী ব্যাংকের সাবেক পরিচালকসহ ছয় ব্যক্তির খোঁজে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

news-image

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ইসলামী ব্যাংকের সাবেক এক পরিচালকসহ জামালপুরের ছয় ব্যক্তির খোঁজে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আজ বুধবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। অভিযুক্তরা হলেন- ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক শরীফ আহাম্মেদ ওরফে শরীফ হোসেন,  মো. আশরাফ হোসেন, মো. আব্দুল মান্নান, মো. আব্দুল বারী, হারুন ও মোহাম্মদ আবুল হাশেম। এই মামলার প্রসিকিউটর অ্যাডভোকেট তাপস কান্তি বল বলেন, এক সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এরপর যদি তারা আত্মসমর্পণ না করেন তাহলে ১০ অগাস্ট আদালত চার্জ শুনানির বিষয়ে আদেশ দেবেন।

তবে, মামলার অন্য দুই আসামি অ্যাডভোকেট মো. শামসুল হক ওরফে ‘বদর ভাই’ এবং এস এম ইউসুফ আলী কারাগারে আছেন। প্রসঙ্গত, গত ২ মার্চ এই আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছিল ট্র্রাইব্যুনাল। পরদিন পুলিশ শামসুল ও ইউসুফকে ট্রাইব্যুনালে হাজির করে। আজ বুধবারও এই দুজন কাঠগড়ায় হাজির ছিলেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ