,

মাছ চাষে বাংলাদেশ বিশ্বের চতুর্থ স্থানে রয়েছে- ছায়েদুল হক

news-image

আকতার হোসেন ভুইয়া : খাল-বিল, নদী-নালা জলাশয়ে মাছ চাষে বাংলাদেশ বিশ্বের চতুর্থ স্থানে রয়েছে। আমাদের দেশে বর্তমানে চাহিদা রয়েছে ৪২ লাখ টন মাছের। আর উৎপাদন করছে ৩৫ লাখ ৩৮ হাজার টন মাছ। এই সরকারের মেয়াদেই আমরা লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবো।
শনিবার (২৫ জুলাই) বিকেলে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত- ‘কৈ মাছের সাথে শিং ও গিফট তেলাপিয়ার চাষ’- শীর্ষক প্রযুক্তি বিষয়ে মাঠ দিবস ও চাষী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হক। উপজেলার পূর্বভাগ মডেল হাই স্কুল প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, আগামী দিনে বিশাল জনগোষ্ঠীর চাহিদা পূরণে মৎস্য চাষের কোনো বিকল্প নেই। এজন্য চাষিদের উন্নত প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করতে সরকার কাজ করছে।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ জাহেরের সভাপতিত্বে এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. অনুরাধা ভদ্রর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ সাল্লাল, উপজেলা চেয়ারম্যন এটিএম মনিরুজামান সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জেম আহমদ ও জেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইসলাম। সমাবেশে মৎস্য চাষীদের পক্ষে বক্তব্য রাখেন মো. আবুল কালাম আজাদ।
সমাবেশ শুরুর আগে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহার করা একটি পুকুরে জাল টেনে মন্ত্রীকে প্রযুক্তি বিষয়ে অবহিত করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী চাষিদের মাঝে উন্নত জাতের কৈ মাছের ২০ হাজার পোনা বিতরণ করেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ