,

তিন সন্তানের জননীর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ

news-image

 

বগুড়ার সোনাতলায় তিন সন্তানের জননীর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন মধুপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সবুর মিয়া (৩৫)। তিনি উপজেলার শালিখা দক্ষিণপাড়ার মোফাজ্জল হোসেনের ছেলে। গ্রাম্য সালিসের সিদ্ধান্তে ওই মহিলাকে বিয়ে করতে বাধ্য হয়েছেন যুবলীগ নেতা সবুর। স্থানীয় সূত্রে জানা গেছে, শালিখা দক্ষিণপাড়ার বাসিন্দা হারুনুর রশিদ ঢাকায় রিক্সাচালায়। তার স্ত্রী ৩ সন্তানের জননী কামরুন নাহার (৩২) সন্তানদের নিয়ে একাই বাড়ীতে থাকে। এই সুযোগে একই গ্রামের বাসিন্দা যুবলীগ নেতা সবুর কামরুন নাহারের সাথে প্রেমের সম্পর্ক গড়ার চেষ্টা করে। কিন্তু কামরুন নাহার তার প্রস্তাবে রাজি না হওয়ায় শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কামরুন নাহারের ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে সবুর। এসময় কামরুন নাহারের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে সবুরকে হাতেনাতে ধরে গণধোলাই দেয়। পরে সবুরের মামা বেলাল হোসেনের নিকট বিচার দেওয়া হয়। কিন্তু তিনি বিচার করতে ব্যর্থ হলে স্থানীয় ইউপি মেম্বার আব্দুল কাফী এবং মহিলা মেম্বার তারা বেগমের উপস্থিতিতে গ্রাম্য সালিস অনুষ্ঠিত হয়। সালিসে যুবলীগ নেতা সবুর ও ৩ সন্তানের জননী কামরুন নাহারের বিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। একই বৈঠকে তাদের বিয়ে পড়ানো হয় বলেও জানা গেছে। এঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হৈ চৈ শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ