,

দীপিকার না!

news-image

বলিউড নির্মাতারাও মনে করেন, হৃতি্বকের বিপরীতে অনায়াসে যে কোনো অভিনেত্রীকে অভিনয়ে রাজি করানো সম্ভব। কিন্তু বলিউড নির্মাতাদের সে ধারণাকে মিথ্যে প্রমাণ করলেন অভিনেত্রী দীপিকা পাড়ূকোন। ক'দিন আগে 'ধুম থ্রি' খ্যাত পরিচালক বিজয় কৃষ্ণ আচার্যকে জানিয়ে দিয়েছেন হৃতি্বক রোশনের বিপরীতে অভিনয় করবেন না তিনি। দীপিকার এ কথায় কেবল পরিচালক নন, বলিউডের অনেকেই বিস্মিত হয়েছেন। এর কারণটা অবশ্য দীপিকা খুলে বলেননি। বলেছেন, 'সিডিউল সমস্যার কারণে বিজয়ের ছবিতে অভিনয় করতে পারছি না। হৃতি্বকের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। এবার না হলেও আগামীতে তার সঙ্গে ছবি করার ইচ্ছে আছে।' অনেকের মতে, দীপিকার এই অজুহাত মিথ্যে। নাম চূড়ান্ত না হওয়া যশরাজ ফিল্মসের ছবি থেকে নাম প্রত্যাহারের কারণ অমিতাভ বচ্চন। কারণ ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন তিনি। যা মেনে নিতে পারেননি দীপিকা। কারণ পিকু ছবি নিয়ে অমিতাভের সঙ্গে বাকবিতণ্ডা হওয়ার পর থেকেই তাকে এড়িয়ে চলেছেন দীপিকা। এতে অনেকে বুঝে গেছেন যে, হৃতি্বক নয়, বিগ বি'কেই সহশিল্পী হিসেবে চান না দীপিকা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ