,

সাত বছরেই হার্শালির বাজিমাত

news-image

বয়স সবেমাত্র সাত বছর। কিন্তু অভিনয়-পারফরম্যান্সের বদৌলতে চলতি সময়ের বড় তারকায় পরিণত হয়েছে সে। নাম তার হার্শালি মালহোত্রা। কবীর খান পরিচালিত ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে সালমান খানের সঙ্গে দুর্দান্ত অভিনয়শৈলী প্রদর্শন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে সাত বছরের এ কন্যা। ‘বজরঙ্গি ভাইজান’ মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে বলিউডে তো বটেই, পুরো উপমহাদেশে তাকে নিয়ে রীতিমতো হইচই শুরু হয়েছে। এ চলচ্চিত্রের কাহিনীর কেন্দ্রে রয়েছে সাত বছরের এক মূক বালিকা। মুন্নি নামের এ মেয়েটি পাকিস্তান থেকে ভারতে চলে আসে। তাকে তার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার দায় নিজের কাঁধে তুলে নেয় পবনকুমার চতুর্বেদী ওরফে ‘বাজরঙ্গি’ নামের এক যুবক। ওই মুন্নির ভূমিকায় হার্শালি যে বাজিমাত করেছে সেটা একবাক্যে স্বীকার করেছেন সবাই। হার্শালির এ ছবিতে অভিনয় প্রসঙ্গে তার মা কাজল জানান, তিনি একবার কাস্টিং ডিরেক্টর মুকেশ চাবড়ার সঙ্গে দেখা করেছিলেন। কিছুদিন পর মুকেশ তাকে জানান হার্শালি ‘বজরঙ্গি ভাইজান’ চলচ্চিত্রের জন্য মনোনীত হয়েছে। সালমান খান যে এ চলচ্চিত্রের হিরো, সেটা অবশ্য তখনও জানতো না মালহোত্রা পরিবার। পরে এটা জানতে পেরে তারা অভিভূত হন। তারপর? শুটিংস্পটে সালমান-হার্শালির বন্ধুত্ব জমে ওঠে দারুণ। হার্শালি জানায়, সালমান আঙ্কেল তার সঙ্গে বারবি গেম খেলেছেন, টেবিল টেনিস খেলেছেন। এখানেই শেষ নয়! সালমানের সঙ্গে হার্শালির সম্পর্ক এতটাই আবেগময় হয়ে ওঠে যে, সালমান যখন অ্যাকশন দৃশ্যে অভিনয়রত অথবা আবেগী দৃশ্যে অবতীর্ণ, হার্শালি তখন হাঁউমাউ করে কেঁদেছে। কেমন করে যেন ‘বজরঙ্গি ভাইজান’ চলচ্চিত্রের শুটিং তার কাছে হয়ে উঠেছিল আবেগের এক মহাক্ষেত্র।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ