,

চিকিৎসার জন্য চেন্নাইয়ে দিতি

news-image

পারভীন সুলতানা দিতির কথায় স্পষ্ট তেমন কিছুই জানা গেল না। গতকাল সকালে যখন ফোনে কথা হয় তখন তিনি শুধু এতটুকু বললেন, চারদিন হসপিটালে ঘুরে ঘুরে আজ দুপুরের ফ্লাইটে চেন্নাই যাচ্ছি চিকিৎসার জন্য। আর বেশি কিছু বলতে পারবো না। সবাই আমার জন্য যেন একটু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন। আমি যেন সবার মাঝে সুস্থ হয়ে ভাল হয়ে ফিরে আসতে পারি। এরপর আর তেমন কিছুই নিজের শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে পারেননি দিতি। বললেন, সুস্থ হয়ে ফিরে আসি, ইনশাল্লাহ তখন কথা হবে। দিতি গতকাল দুপুরে চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে রওনা হয়েছেন। সঙ্গে আছেন তার মেয়ে লামিয়া। এদিকে তার ছেলে দীপ্ত কানাডা থেকে মায়ের সঙ্গে ঈদ করতে এসেছেন। কিন্তু মা অসুস্থ। তাই মায়ের কাছে চেন্নাই যেতে তিনিও ভিসার জন্য চেষ্টা করছেন। ঈদের আগে থেকেই শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন দিতি। যে কারণে ঈদে তেমন কোন কাজই করতে পারেননি। ঈদের দিনটিও পরিবারের সঙ্গে তেমন ভাল কাটেনি তার। ঈদের দিন যখন দিতির সঙ্গে কথা হয় তখন তিনি বলেছিলেন, এবারের ঈদ কিভাবে কাটছে জানি না। দিতির জন্য তার ভক্ত এবং দেশবাসী যেন দোয়া করেন এবং তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এমনটাই আশা করছেন চলচ্চিত্রাঙ্গনের সবাই। উল্লেখ্য, এরই মধ্যে দিতি দুটি নতুন ধারাবাহিক নাটকে কাজ করছিলেন। দুটি নাটকেরই রচয়িতা রুদ্র মাহফুজ। একটি ‘লাইফ ইন এ মেট্রো’ এবং অন্যটি মেঘে ঢাকা শহর’। পাশাপাশি তিনি বদিউল আলম খোকন পরিচালিত ‘রাজা বাবু’ চলচ্চিত্রের কাজ করছিলেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা