,

বিড়ম্বনায় কাটরিনা

news-image

প্রেম, প্রেমিক আর অভিনয়, সব মিলিয়ে বেশ দারুণ সময় কাটছিল বলিউড সুপারস্টার কাটরিনা কাইফের। তবে কিছুদিন ধরে জটিলতার মধ্যেই আছেন তিনি। কয়েকদিন আগেই হবু শাশুড়ির জন্মদিনে নিমন্ত্রণ না পেয়ে অনেকটা হতাশায় পড়েন কাটরিনা। এ নিয়ে সংবাদ মাধ্যমগুলোতে আলোচনাও কম হয়নি। তবে নিতু সিংয়ের জন্মদিনে যেতে না পারার আক্ষেপের রেশ কাটতে না কাটতে আবারও বিড়ম্বনায় পড়েছেন কাটরিনা। সমপ্রতি তার অভিনীত নতুন ছবি ‘ফ্যান্টম’-এর পোস্টার  ঝোলানো হয় বিভিন্ন বিলবোর্ডে। আর সেটা চোখে পড়া মাত্রই আইনি জটিলতায় পড়েন তিনি। পোস্টারে ভারতের জাতীয় পতাকার তিনটি রং ব্যবহার করা হয়েছে। বিষয়টি সেন্সরবোর্ডের নজর এড়াতে পারেনি কিছুতেই। ছবির পোস্টারে জাতীয় পতাকা ব্যবহার করায় পোস্টারটি  নামাতে নির্দেশ দেয় সেন্সরবোর্ড। বিশেষত ছবির নায়ক সাইফ আলি খান ও নায়িকা কাটরিনার চোখ বাঁধা হয় পতাকার তিন রঙবিশিষ্ট একটি কাপড় দিয়ে। পোস্টারটি সবার নজরে আসতেই শুরু হয় নানা সমালোচনা। আর বিষয়টি নিয়ে  কাটরিনাও পড়ে গেলেন বিড়ম্বনায়। মুক্তি প্রতীক্ষিত ছবিটি মুক্তি না পেলে চলতি বছরের জন্য আটকে যেতে পারেন তিনি। 
কারণ, এ বছর কাটরিনার আর কোন ছবি মুক্তির সম্ভাবনা নেই। আর তাই তার ক্যারিয়ারে একটা ভাটা পড়বে বলেও ধারণা করছেন বোদ্ধারা। পাশাপাশি রণবীর কাপুরের পরিবারের পক্ষ থেকে এখনও মেনে না নেয়া আর ছবি মুক্তি না পাওয়া- দুটি বিষয় তাকে ভালভাবেই ভোগাবে বলেও মনে করছেন তারা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ