,

আমার মতো আর কাউকে খুঁজে পাবে না বলিউড : কারিনা কাপুর

news-image

"আমার মতো আর কাউকে খুঁজে পাবে না বলিউড। কারিনা একজনই৷ আর কোনও কারিনা থাকতেই পারে না৷ আত্মবিশ্বাসী, দাম্ভিক যে যাই মনে করুন, কুছ পরোয়া নেহি৷" বক্তব্য কারিনা কাপুর খানের৷ সময়টা এখন দারুণ যাচ্ছে৷ এবার ঈদে মুক্তি পাচ্ছে সলমনের সঙ্গে তাঁর ‘বজরঙ্গি ভাইজান'৷ একইসঙ্গে ‘ব্রাদার্স' ছবিতে তাঁর ‘মেরা নাম মেরি' আইটেম ডান্স সুপারহিট৷ সত্যিই চোখ সরানো যাচ্ছে না কারিনার থেকে৷ ‘ফেভিকল'-এফেক্টের মতোই আটকে যাচ্ছে চোখ! কারিনার বক্তব্য, তিনি আইটেম নম্বর করতে ভালবাসেন৷ পছন্দের গান হলে ফাটিয়ে নাচেন৷ তা-ই করেছেন ‘মেরা নাম মেরি'তে৷ এদিকে আইটেমটি দেখে কারিনায় ফিদা হয়েছেন ব্রাদার্স ছবির নায়ক সিদ্ধার্থ মালহোত্রা৷ তাঁর আক্ষেপ, "যদি কারিনার বয়স আমার চেয়ে কম হত কিংবা ঠিক ওর মতো দেখতে ও ব্যক্তিত্বের অল্পবয়সি কেউ থাকত তবে তার সঙ্গে প্রেম করতে পারতাম৷" সিদ্ধার্থর তাঁর প্রতি আগ্রহের কথা শুনে পতৌদি খানদানের বেগম জানিয়েছেন, "আমার মতো কাউকে পাবে না, প্রত্যেক ব্যক্তির আলাদা ব্যক্তিত্ব হয়৷ সিদ্ধার্থ আমার বন্ধু৷ ওর সঙ্গে আড্ডা দিতে পারি কিন্তু প্রেম কখনওই না৷"

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা