,

রানা প্লাজার বেঁচে যাওয়া শ্রমিকের লাশ উদ্ধার স্বামী আটক

news-image

ঢাকার অদূরে সাভার পৌর এলাকার ভাগলপুরে রুমা আক্তার (২০) নামের এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। হতভাগা রুমা সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির আহত শ্রমিক ছিলেন। তাঁর মৃত্যু রহস্যজনক বলে মনে করছে পুলিশ। এ ঘটনায় রুমার স্বামী সাজু আহমদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। স্বজনদের অভিযোগ, রানা প্লাজার দুর্ঘটনা থেকে বেঁচে গেলেও পারিবারিক নির্যাতন থেকে বাঁচতে পারেননি রুমা। রানা প্লাজার ঘটনায় ক্ষতিপূরণের টাকা স্বামী নেশার পেছনে খরচ করে ফেলায় তাঁদের সংসারে অশান্তি হচ্ছিল। এর জের ধরে রুমাকে হত্যা করতে পারেন স্বামী সাজু। সাভার মডেল থানার পুলিশের উপপরিদর্শক শাহজালাল মিয়া বলেন, এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে পোশাক শ্রমিক রুমার কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাঁর মৃতদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে বিষয়টি হত্যা, না আত্মহত্যা সে বিষয়ে সন্দেহ রয়েছে। এ কারণে নিহত রুমার স্বামী সাজু আহমদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত রুমার চাচা সোহাগ জানান, ধসে পড়া রানা প্লাজার একটি পোশাক কারখানায় কাজ করতেন রুমা। ভবনটি ধসে পড়ার পর আহত রুমা ক্ষতিপূরণ হিসেবে বেশ কিছু টাকা পেয়েছিলেন। এরপর সাজুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর তাঁরা বিয়ে করেন। বিয়ের পর রুমার সেই টাকা নেশা করে শেষ করে ফেলেন তাঁর স্বামী সাজু। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছিল না। পরে নিজের চিকিৎসা ও সংসার খরচের জন্য রুমা স্থানীয় জেকে গার্মেন্টে সুইং সহকারী হিসেবে কাজ নিয়েছিলেন। রুমা আক্তার বগুড়া জেলার কাহালু থানার আলম মিয়ার মেয়ে এবং তাঁর স্বামী সাজু আহমদ নওগাঁ জেলার মহাদেবপুর থানা এলাকার মইজুদ্দিনের ছেলে। রুমার মৃত্যুর ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্তের দাবি জানিয়েছে রুমার স্বজনরা।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ