,

ইয়েমেনে জোটের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১২০

news-image

ইয়েমেনের রাজধানী সানায় গত ২০ জুলাই সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলা চালানোর পরের দৃশ্য। ছবি: রয়টার্সইয়েমেনের একটি আবাসিক এলাকায় সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১২০ জন হয়েছে। দেশটির নিরাপত্তা ও চিকিৎসা সূত্র এ তথ্য জানিয়েছে। গত মার্চে ইয়েমেনে বিমান হামলা শুরু করে জোট। এরপর গত শুক্রবার রাতে দেশটির বেসামরিক জনগণের বিরুদ্ধে অন্যতম প্রাণঘাতী হামলা হলো। এর ঘণ্টা কয়েক পরে গৃহযুদ্ধপীড়িত দেশটিতে ত্রাণসাহায্য পৌঁছাতে সহায়তা করার জন্য জোট তাদের বিমান হামলায় পাঁচ দিনের বিরতি ঘোষণা করে। গতকাল শনিবার ঘোষিত এই একতরফা যুদ্ধবিরতি আজ রোববার রাত থেকে কার্যকর হবে। হুতি বিদ্রোহীদের হামলার মুখে ইয়েমেনের প্রেসিডেন্ট আবেদরাব্বো মানসুর হাদি গত মার্চের শেষ দিকে পালিয়ে সৌদি আরবে আশ্রয় নেন। এরপর থেকে ইরান-সমর্থিত হুতিদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে আরব দেশগুলোর একটি জোট।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা