,

তেল ছাড়াই গাড়ি চলবে ১০০ বছর

news-image

জীবাশ্ম তেল, পুনর্ব্যবহারযোগ্য জ্বালানির (ব্যাটারি, সোলার পাওয়ার) পর এবার এসেছে থোরিয়াম ব্যবহৃত গাড়ি নির্মাণের উদ্যোগ। থোরিয়াম ব্যবহারের ফলে তেল ছাড়াই গাড়ি চলবে লাইফ গ্যারান্টি নিয়ে। অন্তত ১০০ বছর তেল ছাড়াই ব্যবহার করা যাবে এ গাড়ি। ইতোমধ্যে এ গাড়ির ডিজাইনও তৈরি করা হয়েছে। লেজার পাওয়ার সিস্টেম নামে একটি কোম্পানি এই ধরনের গাড়ি নির্মাণের উদ্যোগ নিয়েছে। কোম্পানিটি থোরিয়াম নামে ধাতব পদার্থ থেকে শক্তি উৎপন্ন করবে। এই শক্তিই গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে। ইঞ্জিনে শক্তি যোগাবে।

এই থোরিয়াম এক ধরনের তেজস্ক্রিয়তা সম্পন্ন ধাতব পদার্থ। জীবাশ্ম জ্বালানি, ব্যাটারিচালিত গাড়ি এবং সর্বশেষ সোলার সেল থেকে উৎপন্ন জ্বালানি শক্তিকে পেছনে ঠেলে দিয়ে গাড়ি চালাতে গবেষকরা লেজার বিমের ব্যবহার করতে চান। সে কারণে লেজার বিমের মাধ্যমে প্রথমে পানি উত্তপ্ত করা হবে। এ থেকে আবার বাষ্প তৈরি হবে। এই বাষ্প থেকে টারবাইন শক্তি উৎপন্ন করবে। দ্য ইয়ং ট্রাকস নামে সংস্থার কর্মকর্তা সেঙ্ক উইগুর ও আনা কাসপারিয়ান তেল ছাড়াই গাড়ি নির্মাণের এ উদ্যোগের কথা সাংবাদিকদের জানান। তারা জানান, এই থোরিয়াম অনেকদিন ব্যবহার করা যায়। এটি এমন এক ধরনের ধাতব পদার্থ, যা দিয়ে তেজস্ক্রিয় শক্তি উৎপন্ন করা সম্ভব।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ