,

বাংলা ভাষায় একটি অরাজকতা সৃষ্টি করছে-কবি আসাদ চৌধুরী

news-image

যে ভাষার জন্য সালাম-বরকত প্রাণ দিয়েছেন। রবীন্দ্রনাথ-নজরুল এতো পরিশ্রম করেছেন,  সেই বাংলা এখন এফএম রেডিও’র কারণে বাংরেজি হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন কবি আসাদ চৌধুরী।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাহিত্য একাডেমি আয়োজিত খান মোহাম্মদ ফারাবী স্মৃতি সম্মেলন এবং সাহিত্য-পুরস্কার ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এফএম রেডিও বাংলা ভাষায় একটি অরাজকতা সৃষ্টি করছে।  শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উচিত এসব বাংরেজি বলা এফএম রেডিও’র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

তিনি বলেন, আজকাল মেধাবীরা বই পড়ে বিদেশে বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বড় পদের চাকরি বাগিয়ে নিতে। তারা এখন বাংলার মানুষ ও মানুষের দুঃখ-ভাবনা বিষয়ক পাঠ করে না।

ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে ও সদস্য অধ্যাপক মানবর্দ্ধন পালের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যাড. আবু তাহের।

আলোচনায় অংশ নেন অধ্যাপক শান্তনু কায়সার, ড. সাজেদুল আউয়াল, জহিরুল হক দুলাল, খান মোহাম্মদ ফারাবীর খালা হাসিন আরা কাসেম, ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন, বাংলা একাডেমির কর্মকর্তা কবি পিয়াস মজিদ প্রমুখ।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস আবৃত্তি সংগঠন সদস্যরা কবিতা আবৃত্তি করেন।

অনুষ্ঠানে অধ্যাপক শান্তনু কায়সারকে খান মোহাম্মদ ফারাবী সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। এরপর খান মোহাম্মদ ফারাবী সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়।

এছাড়া স্কুল শিক্ষার্থীদের মধ্যে আমীর আলী চৌধুরী, হোসনে আরা রহমান ও হাসিন আরা কাসেমকে মেধাবৃত্তি দেওয়া হয়।

পুরস্কার বিতরণ শেষে ব্রাহ্মণবাড়িয়ার কন্ঠশিল্পী রত্না দত্ত দে সঙ্গীত পরিবেশন করেন। সবশেষে কুমিল্লার সমতট নাট্যদলের পরিবেশনায় ‘বাংলার মাটি দুর্জয় ঘাটি’-শীর্ষক স্মৃতি-গীতি-নাট্য পরিবশেন করা হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা