,

ধুম সিরিজে হৃতিকের প্রত্যাবর্তন, দীপিকার আগমন

news-image

ধুম ফোর-এ দেখা যাবে বলিউডের একেবারে নতুন এক জুটিকে। যে জুটি নিয়ে সেভাবে আগে কখনও মাথা ঘামাননি বলিউডের প্রযোজকরা। অবশেষে যশরাজ ফিল্মসের সৌজন্যে আত্মপ্রকাশ ঘটছে হৃতিক রোশন-দীপিকা পাড়ুকোন জুটির। ধুম ফোরে-এ ভিলেনের ভূমিকায় হৃতিক-দীপিকার অভিনয়ের ব্যাপারটা প্রায় পাকা হয়ে গিয়েছে। এর আগে 'ধুম টু'-তে হৃতিককে ভিলেনের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল। আদিত্য চোপড়া হৃতিকের কাজে এতটাই খুশি যে নতুন কাউকে নয় রোশনকেই ফের বাজি ধরছেন। অন্যদিকে, এষা দেওল, বিপাশা বসু, ক্যাটরিনা কাইফের পর 'ধুম গার্ল' হিসাবে দীপিকা পাড়ুকোনকেই পছন্দ যশরাজ ফিল্মসের। সব ঠিকঠাক থাকলে চলতি বছরেই সিনেমার শুটিংয়ের কাজ শুরু হয়ে যাবে। শোনা যাচ্ছিল ধুম ফোর-এ সালমন কিংবা শাহরুখকে ভিলেন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। কিন্তু শেষ অবধি হৃতিকের কাঁধেই পড়ছে চতুর্থ ধুম- এ ধুমাধুম দেখানোর পালা। পুলিশের ভূমিকায় অভিষেক বচ্চন, উদয় চোপড়া ধুম ফোর-এও থাকছেন।

 

এ জাতীয় আরও খবর

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী