,

মিশরে নীলনদে ফেরি ডুবে ১৯ জনের মৃত্যু

news-image

মিশরে কায়রোর কাছে নীলনদে বার্জের ধাক্কায় ছোট একটি ফেরি ডুবে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ছয়জন। বুধবার রাতে এ ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার মিশরীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, রাজধানী কায়রো থেকে নদী পাড়ি দিয়ে যাওয়ার সময় গিজার কাছে ওই দুটি নৌযানের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে। নৌকাটিতে অন্তত ৩০ জন যাত্রী ছিলেন। মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাম আবদেল গাফ্ফার বলেন, দুর্ঘটনাস্থলে ১৬টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। পাশাপাশি দুটি নৌকা উদ্ধার তৎপরতায় নিয়োজিত রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা