,

বিদ্যুৎস্পৃষ্টে বাবা-মেয়েসহ ৪ জনের মৃত্যু

news-image

জেলার বাউফলে বৈদ্যুতিক খুঁটি পুকুরে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-মেয়েসহ চারজন মারা গেছেন।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধলাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আব্দুল হাই (৫৫), মেয়ে বিনা (২২) ও মহুয়া (২০) এবং তার শ্যালক ইব্রাহীম (৪০)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে প্রচুর বৃষ্টির কারণে একটি বিদ্যুতের খুঁটি উপড়ে আব্দুল হাইয়ের বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। সকালে আব্দুল হাই পুকুরে মাছ ধরতে গেলে বিদ্যুতায়িত হন। এ সময় তাকে উদ্ধার করতে গেলে দুই মেয়ে ও শ্যালক বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বাউফল থানার ওসি মাকসুদুর রহমান জানান, বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনাটি তিনি শুনেছেন। ঘটনাস্থলের পুলিশ পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী