,

ডাবের পানির উপকারিতা

news-image

স্বাস্থ্য ও রূপচর্চায় ডাবের পানির উপকারিতা রয়েছে অনেক। তাই গ্রীষ্মের এ সময়ে নিয়মিত পান করতে পারেন ডাবের পানি। পাশাপাশি ডাবের পানি ব্যবহার করতে পারেন রূপচর্চায়ও।

নিয়ন্ত্রণ করে রক্তচাপ : ডাবের পানির প্রাকৃতিক পুষ্টিগুণ শরীরের রক্ত চলাচল স্বাভাবিক রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, হৃদঝুঁকি কমায়। পাশাপাশি অন্যান্য কার্ডিওভাসকুলার বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে। এছাড়া ডাবের পানি শরীরের ভেতরে অতিরিক্ত সুগার লেভেলকে নিয়ন্ত্রণ রাখে।

সাহায্য করে ওজন কমাতে : শরীরের ওজন কমাতেও ডাবের পানি কাজ করে। তাই আপনার ডায়েট চার্টে রাখতে পারেন ডাবের পানি।

রোগ প্রতিরোধে সহায়তা : ডাবের পানিতে আছে প্রচুর পরিমাণে রিবোফ্লেবিন, নিয়াসিন, থায়ামিন পেরিডক্সিসহ বিভিন্ন পুষ্টিকর উপাদান। এছাড়া ডাবের পানিতে অ্যান্টি ভাইরাল এবং অ্যান্টি ব্যকটেরিয়াল উপাদান আছে। যা শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করে এবং বিভিন্ন ধরনের ভাইরাসের আক্রমণ থেকে শরীরকে রক্ষা করে।

গর্ভবতী নারীর জন্য উপকারী : গর্ভবতী নারীদের চিকিৎসকরা প্রায়ই ডাবের পানি খাওয়ার পরামর্শ  দেন, কারণ এটি কোষ্ঠকাঠিন্য দূর করে, হার্টের সমস্যা নিরসন করে এবং হজম ক্রিয়ায় সহায়তা করে।

দূর করে কিডনির সমস্যা : ডাবের পানিতে থাকা মিনারেল, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম কিডনির বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধে সহায়তা করে। এছাড়া এ পানি মূত্রবর্ধক হিসেবে কাজ করে। ফলে ইউরিনের কোনো সমস্যা হতে দেয় না।

রূপচর্চায় কার্যকর : ডাবের পানি ত্বকের জন্য বেশ উপকারী। ত্বকের বিভিন্ন ব্রণ সমস্যা, মেছতা বা অন্যান্য যেকোনো সমস্যায় ডাবের পানি অনেক উপকারী। এটি মুখের উজ্জ্বলতা ফিরিয়ে আনে, পাশাপাশি তারুণ্য বজায় রাখে। এছাড়া হাত এবং নখের যত্নেও ডাবের পানি বেশ উপকারী।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ