,

ভাঙুন বর্ষার অবসাদ

news-image

বর্ষাকাল মানেই একদিকে বৃষ্টিভেজার রোমাঞ্চ, তেমনই আবার মেঘলা আকাশে হঠাৎ মন খারাপের উৎপাত। বৃষ্টি ভেজা দিনে বাড়িতে বসে থাকতে থাকতে অবসাদ জাঁকিয়ে বসে অনেককেই। জেনে বর্ষায় অবসাদ কাটানোর উপায়-

বন্ধুদের বাড়িতে ডেকে নিন-যদি বেরোতে ভাল না লাগে তবে বাড়িতে একা বসে না থেকে ডেকে নিন বন্ধুদের। গরম কফির সঙ্গে জমিয়ে আড্ডা দিন, দেখে নিতে পারেন পছন্দের সিনেমাও। হাঁটতে বেরোন-মেঘলা দিনে হাঁটলে, বৃষ্টি ভিজলে মন ভাল হয়। মানসিক চাপ দূর করতে পারে একমুঠো ঠান্ডা হাওয়া।

নিজেকে উজ্জ্বল করে তুলুন-বর্ষা মানেই শুধু ধুসর আকাশ নয়। বৃষ্টি ভেজা সবুজও। নিজের পোশাকেও তাই ঢালুন রঙ। নিমেষে মন ভাল করতে পারে গোলাপি, নীল, হলুদ, সবুজ, কমলা রঙ।

শরীরচর্চা করুন-মেঘলা দিনে ঘুমোতে সকলেরই ভাল লাগে। কিন্তু সারাদিনের ঘুমে অবসাদ আসতে বাধ্য। না ঘুমোলেও অবসর যাপনেই কেটে যায় দিনগুলো। চেষ্টা করুম একেবারে বসে না থেকে বাড়ির কাজকর্ম, হালকা শরীরচর্চা করে বর্ষার দিনগুলো কাটাতে। তাতে মস্তিষ্কে রক্তসঞ্চালন ভাল হয়ে চাঙ্গা রাখবে আপনাকে।

নিজেকে ভালবাসুন-অবসাদ তখনই আসে যখনই আমরা নিজেদের প্রতি উত্সাহ হারিয়ে ফেলি। অবসাদ কাটানোর সেরা উপায় তাই নিজের যত্ন নেওয়া, নিজেকে ভালবাসা, নিজের ভাললাগাকে প্রশ্রয় দেওয়া। চেষ্টা করুন নিজের পছন্দের কাজ করতে, পছন্দের খাবার খেতে, পছন্দের মানুষদের সঙ্গে সময় কাটাতে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ