বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয় ঘেরাও

news-image

বকেয়া বেতন পরিশোধ, কারখানা চালু এবং মামলা প্রত্যাহার দাবিতে দিলকুশায় অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে সোয়ান গার্মেন্টসের শ্রমিকরা। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় বিক্ষোভ সমাবেশ করেন শ্রমিকরা। পরে তারা মিছিল নিয়ে সকাল ১১টার দিকে ইসলামী ব্যাংকের সামনে অবস্থান নেন। এ সময় অবস্থান নেয়া গার্মেন্টস শ্রমিকরা জানায়, তারা ঈদের আগ থেকে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে আন্দোলন করে আসছেন। কিন্তু সরকার বা মালিক কর্তৃপক্ষ তাদের দাবি-দাওয়া পূরণে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি। সোয়ান গার্মেন্টসের মালিকের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে অ্যাকাউন্ট আছে। তিনি এই ব্যাংকে গার্মেন্টস মর্টগেজ রেখেছেন। তাই ব্যাংক চাইলে তাদের বেতন পরিশোধ করে দিতে পারে। এ ছাড়া গত ১৮ জুন ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ সোয়ান গার্মেন্টেসের গোডাউনের মালামাল লুটের অভিযোগে শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান শ্রমিকরা। ঘেরাও কর্মসূচিতে সভাপতির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মন্টু ঘোষ বলেন, ইসলামী ব্যাংক চাইলেই সোয়ান গার্মেন্টসের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করে দিতে পারে। তাদের বকেয়া বেতন পরিশোধ করে দ্রুত পুনরায় গার্মেন্টস চালুর উদ্যোগ নিতে হবে। এ ছাড়া শ্রমিকদের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের দায়ের করা মামলা প্রত্যাহার করে নিতে হবে। তা নাহলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে। আমরা প্রয়োজনে লিফলেট ছাপাবো যাতে করে এই ব্যাংকের যত অ্যাকাউন্টধারী আছেন তারা তাদের সকল অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার আনোয়ার হোসেন বলেন, কিছু দাবি-দাওয়া নিয়ে সোয়ান গার্মেন্টসের শ্রমিকরা ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। আমরা তাদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে বলেছি। কোনো রকম বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলার অবনতি যাতে না ঘটে সে জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান। এদিকে শ্রমিকরা দুপুর দেড়টার দিকে মিছিল নিয়ে আবারো জাতীয় প্রেসক্লাবের দিকে ফিরে যান।   

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক