,

ব্রাহ্মণবাড়িয়ার মহাসড়কে সিএনজি অটোরিকসার দাপুটে চলাচল

news-image

স্টাফ রিপোর্টার : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া এলাকা জুড়ে অবাধে চলছে  সিএনজি অটোরিকসা। যেন সিএনজি অটোরিকসার মিছিল মহাসড়কে । মহাসড়কে সিএনজি অটোরিকসা চলবেনা বুধবার সড়ক ও সেতু মন্ত্রনালয় সিদ্ধান্ত নেয়ার পর বৃহস্পতিবার দিনভর এমনই চিত্র দেখা গেছে ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়ক জুড়ে। সিএনজি অটোরিকসা চলাচল বন্ধের আদেশ পালনে আইন প্রয়োগকারী সংস্থার কাউকেই দেখা যায়নি মাঠে।

এরমধ্যে গতকাল সকালে সরাইলের ইসলামাবাদ নামক স্থানে বাসের চাপায় একটি সিএনজি অটোরিকসা ধুমড়ে-মুচড়ে গিয়ে মারা গেছে এক কলেজছাত্রসহ ২ জন। ব্রাহ্মণবাড়িয়া  বিএরটিএ সুত্র জানিয়েছে- ব্রাহ্মণবাড়িয়ায় চলাচলকারী শতকারা ৬০ ভাগ সিএনজি অটোরিকসার রেজিষ্ট্রেশন নেই। ৫ হাজার অনুমোদিত সিএনজি অটোরিকসার বাইরে আরো ১০/১২ হাজার সিএনজি অটোরিকসা অবৈধভাবে চলাচল করছে।
ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কগুলোর আগের চিত্র বদলায়নি। মন্ত্রনালয়ের নিষেদের পর সিএনজি অটোরিকসা মহাসড়কে চলছে যেন মহোৎসবে । অনেক অটো চালক এই নিষেদের কথা জানেনই না বলে জানান। কথা বলতে রাজী হননি কেউ কেউ। তাদের কেউ জানান- ট্রাফিক পুলিশসহ আইন প্রয়োগকারী সংস্থাকে মাসিক টাকা দিয়ে অটোরিকসা চালাচ্ছেন।
মহাসড়কবর্তী এলাকার লোকজনও একই অভিযোগ তুলে ধরে বলেন আইন প্রয়োগকারী সংস্থার সিএনজি অটোরিকসা কেন্দ্রিক অবৈধ বানিজ্যের কারনে মহাসড়কে মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে। জীবন বাচাতে ব্যবস্থা নেয়ার দাবী করেন তারা ।
গতকাল ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া এলাকা জুড়ে কোথাও আইন প্রয়োগকারী সংস্থাকে সিএনজি অটোরিকসা চলাচলে বাধা দিতে দেখা যায়নি। তবে হাইওয়ে পুলিশের বিশ্বরোড ফাড়ি ইনচার্জ জাহাঙ্গীর আলম ৮/১০ টি সিএনজি অটোরিকসা আটক করেছেন বলে দাবী করেন।

 

 

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা