,

ছায়াপথে নতুন পৃথিবী পেল নাসা

news-image

মাত্র ক’দিন আগেই পু­টোতে বরফের অস্তিত্বের খোঁজ দিয়েছিলেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। এবার তারা দিলেন আমাদের ছায়াপথেই (মিল্কিওয়ে) আরেক পৃথিবীসদৃশ গ্রহের সন্ধান পাওয়ার কথা। নাসার টেলিস্কোপ কেপলার স্পেস অবজারভেটরি ছায়াপথের কোনায় এ গ্রহের ছবি ধারণ করেছে। প্রাথমিক তথ্যমতে, সেখানে পানির অস্তিত্ব থাকার প্রমাণও এসব ছবিতে মিলেছে। তেমনটি হলে এতে প্রাণের সন্ধান পাওয়া যেতে পারে। নাসার গবেষকদের ধারণা, পৃথিবীর সঙ্গে অনেক বেশি মিল রয়েছে নতুন খোঁজ পাওয়া এ গ্রহের। আমাদের সূর্যের মতো কোনো নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে এটিও। বৃহস্পতিবার (বাংলাদেশে আজ) এ নিয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে নাসার। যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত কেপলার ‘গোল্ডিলক জোনে’ (ছায়াপথের নাতিশীতোষ্ণ অঞ্চল- যেখানে বসবাসের উপযোগী গ্রহ থাকতে পারে বলে ধারণা) চার হাজার গ্রহের খোঁজ দিয়েছে। সবই পাথুরে, গ্যাসীয় বা নক্ষত্রের খুব নিকটবর্তী বলে বসবাসের অনুযোগী। পৃথিবীর মতো বসবাসের উপযোগী গ্রহের খোঁজ এখনও চলছে। স্পেসডটকম, টেলিগ্রাফ।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ