,

হজ ফ্লাইট শুরু ১৬ আগস্ট

news-image

চলতি বছর হজযাত্রীদের নিয়ে বাংলাদেশ থেকে প্রথম বিমানটি যাত্রা করবে আগামী ১৬ আগস্ট, আর হজ ফ্লাইট চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে তা ২৮ অক্টোবর পর্যন্ত চলবে। বাংলাদেশ থেকে এবার যারা হজে যাবেন, তাদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান কার্যক্রম শুরু হবে আগামী ৫ আগস্ট। প্রত্যেক হজযাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার পর মেনিনজাইটিস এবং ইনফ্লুয়েঞ্জার টিকা নিয়ে স্বাস্থ্য সনদ সংগ্রহ করতে হবে। হজ এজেন্সিগুলোর সংগঠন ‘হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের’ (হাব) কাছে বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে হজ অফিস। চিঠিতে বলা হয়, ঢাকা জেলা ও ঢাকা মহানগরীর হজযাত্রীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ফুলবাড়িয়ার সরকারী কর্মচারী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদাপাড়ার ৫০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ সচিবালয় ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিতে পারবেন। অন্য সব জেলার হজযাত্রীদের বিভাগীয় শহরে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা শহরে সংশ্লিষ্ট সিভিল সার্জনের কার্যালয় থেকে স্বাস্থ্য পরীক্ষার পর মেনিনজাইটিস/ইনফ্লুয়েঞ্জার টিকা নিয়ে স্বাস্থ্য সনদ সংগ্রহ করতে হবে বলে জানানো হয় চিঠিতে। স্বাস্থ্য সনদ বিমানবন্দরে দেখানোর জন্য হজযাত্রীদের নিজ হেফাজতে রাখতে হবে বলেও উল্লেখ করা হয় হজ আফিসের চিঠিতে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর হজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার বাংলাদেশ থেকে এক লাখ ১ হাজার ৭৫৮ জন হজ করতে সৌদি আরব যেতে পারবেন। এর মধ্যে পাঁচ হাজার সরকারি ব্যবস্থাপনায় এবং অন্যরা বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সিগুলোর মাধ্যমে সৌদি আরব যাচ্ছেন।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা